1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সৌদি মডেল রুমি আল – কাহতানি’র অজানা কথা!

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫৭৮ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সৌদি মডেল রুমি আল – কাহতানি। চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হবে। ইনস্টাগ্রামে আল – কাহতানি লিখেছেন, মিস ইউনিভার্স ২০২৪ এ অংশ নিতে পেরে আমি সম্মানিত। এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ। মিস আরব ওয়ার্ল্ড পিস, মিস ওমান, মিস মিডল ইস্টসহ আরও অনেক ইভেন্টে রুমি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন।

ইতিমধ্যে রুমির ইনস্টাগ্রামে উঁকিঝুঁকি দিতে শুরু করেছেন নেটিজেনরা। কে এই সুন্দরী, কী তার পরিচয় – তা জানতেই স্ক্রলিং চলছে। রুমি আল – কাহতানির ইনস্টাগ্রাম নজরে রেখে পাওয়া গেছে পাঁচটি তথ্য।

একাধিক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী তিনি:
রিয়াদে জন্মগ্রহণকারী রুমি আল – কাহতানির ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করলে চোখ ধাঁধানো সব ছবি পাওয়া যায়। বিশ্বের একাধিক সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতেছেন তিনি। মিস আরব ওয়ার্ল্ড পিস, মিস ওমান, মিস মিডল ইস্টসহ আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। প্রতিটি প্রতিযোগিতায় তার অভিজাত লুক মুগ্ধ করেছে সবাইকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুন সক্রিয় :
ইনস্টাগ্রামে রুমির অনুসারী লাখ লাখ। আবার টুইটারেও রয়েছে দুই হাজারের বেশি অনুসারী। স্ন্যাপচ্যাটেও সক্রিয় থাকতে দেখা যায় তাকে।

ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন :
আরব আমিরাত, মিশর, ইতালিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছেন সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয় করতে। এ ছাড়া জানা গেছে, ভ্রমণ প্রীতি রয়েছে রুমি আল – কাহতানির। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, দুবাইয়ের একটি রুপটপ পুলে অবকাশ যাপন করছেন এই সুন্দরী।

ডিজাইনার জুয়েলারির বিশাল সংগ্রহ :
ইনস্টাগ্রামে কি কেবল প্রতিযোগিতার ছবিই আপলোড করেন রুমি ? একটু ঘাঁটলেই বুঝতে পারবেন, সৌদি এই সুন্দরী নিখুঁত ও ডিজাইনার গয়না পরতে কত ভালোবাসেন। কার্তিয়ারের ব্রেসলেট থেকে শুরু করে বুলগেরির গয়না, সবই খুঁজে খুঁজে নিজের গয়নার বাক্সে রাখেন তিনি।
ডিজাইনার জুয়েলারি সংগ্রহ করতে ভালোবাসেন রুমি।

দিন শেষে পরিবারই তার কাছে সব :
পারিবারিক বন্ধন যে রুমির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটাও ঠাহর হয় তাঁর নিউজফিড দেখে। দুই বোন রাজান ও জেদাইয়ের সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট