1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সকলের মাঝে এসডিজি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে হবে : স্পীকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের সকল জাতীয় পরিকল্পনার সাথে এসডিজি লক্ষ্যগুলো সম্পৃক্ত। তিনি বলেন, সকলের মাঝে এসডিজি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের অনুকূলে ইউএনডিপি কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) শীর্ষক প্রকল্পের আওতায় ‘এমপি’স এনগেইজমেন্ট ইন মনিটরিং অ্যান্ড ইম্পলেমেন্টিং এসডিজিস: প্রগ্রেস অ্যান্ড প্রায়োরিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এই সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। ‘ওভারভিউ অফ এসডিজি প্রগ্রেস অ্যান্ড প্রায়োরিটিস ইন বাংলাদেশ’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রাইম মিনিস্টার্স অফিসের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আখতার হোসেন এবং ‘পার্লামেন্টেরিয়ানস রোল ইন মনিটরিং অ্যান্ড ইম্পলিমেন্টেশন এসডিজিস’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদ এমপি। সেশনে ইউএনডিপি বাংলাদেশের উপ আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে এবং সুইজারল্যান্ডের অ্যামবেসীর প্রতিনিধি বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল ও সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল ঘোষিত সভাগুলোতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা মিলেনিয়াম ডেভলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা অর্জনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনেও একইভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় সংসদ সদস্যরা বিষয়ভিত্তিক বিভিন্ন ইস্যুতে কাজ করে চলেছেন। তিনি বলেন, জাতীয় সংসদের নতুন সদস্যদের এসডিজির বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, এসডিজি’র উপর উপস্থাপিত আজকের সেশন থেকে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগের বাস্তবায়নে সংসদ সদস্যরা কাজ করলে, এসডিজি বাস্তবায়নের কাজও অগ্রসর হবে।

তিনি বলেন, বাজেট সেশনে সংসদ সদস্যরা এসডিজি বিষয়ে কথা বলতে পারেন এবং কোন ক্ষেত্রে কত বরাদ্দ তা দেখতে পারেন। তিনি বলেন, সংসদ সদস্যরা সংসদীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। মন্ত্রণালয় কিভাবে এসডিজি বাস্তবায়ন করছে সে সম্পর্কে আলাদা বৈঠক করা যেতে পারে এবং সংসদ সদস্যদের মতামত নেয়া যেতে পারে।

স্পীকার বলেন, এসডিজি বিষয়ে আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে একটি এসডিজি ককাস গঠন করা যেতে পারে এবং নিয়মিত বিভিন্ন বৈঠকের মাধ্যমে এসডিজি বিষয়ে আপডেটেড তথ্য সরবরাহ করা যেতে পারে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি, সাজ্জাদুল হাসান এমপি, বিপ্লব হাসান এমপি, এম এ মান্নান এমপি, আব্দুস সালাম মুর্শেদী এমপি, জারা জেবিন মাহবুব এমপি, অপরাজিতা হক এমপি, লায়লা পারভীন এমপি, অনিমা মুক্তি গোমেজ এমপি এবং সংসদ সদস্যগন ও ইউএনডিপি’র প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সেশনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট