1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

লটারিতে মেধাবীরা পিছিয়ে পড়বে না : শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১৩৯১ বার দেখা হয়েছে

স্কুলে ভর্তির জন্য লটারি পদ্ধতি ব্যবহার করলে মেধাবীরা পিছিয়ে পড়বে না। ভালো কোনো স্কুলে ভর্তির জন্য ভাগ্যের ওপর কিছুটা নির্ভর করতে হবে। বর্তমান মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থী-অভিভাবকদের ঝুঁকিতে না ফেলতে লটারির মাধ্যমে স্কুলে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ২০২১ শিক্ষাবর্ষে ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আগের মতো স্কুলে ডেকে পরীক্ষা নেয়া হবে না। বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সময়োপযোগী লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতিকে বেছে নেয়া হয়েছে। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।লটারির মাধ্যমে ভর্তি হলে মেধাবী শিক্ষার্থীরা ভালো স্কুলে ভর্তি থেকে বঞ্চিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রত্যাশিত স্কুলে ভর্তি হতে না পেরে কেউ কেউ রাগান্বিত হবেন। এক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর করতে হবে। তবে গুটিকয়েক স্কুলে ভর্তি হলেই মেধাবীদের সফলতা নির্ভর করে না। কীভাবে পড়ানো হচ্ছে সেটাই বিবেচ্য বিষয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২২ সাল থেকে পাঠদান কার্যক্রম এবং কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তাই শুধু কয়েকটি সুনামধারী স্কুলে ভর্তি হতে পারলেই যোগ্যস্থান হয়েছে বলে মনে করা যাবে না। নামি স্কুলে ভর্তি হওয়ার জন্য এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। এ থেকে বের হতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি সাম্যের মধ্যে নিয়ে আসতে আমরা কার্যক্রম শুরু করছি। শিক্ষার্থী শুধু বই থেকেই নয়, পারিপার্শ্বিক থেকেও শিখবে। আর এই বয়সের শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গণ্য করা ঠিক না।’

এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল ইসলাম চৌধুরী বলেন, ‘১১-১২ বছরের শিশুদের মেধা নিরুপণ করা যায় না। ১৬ বছরের পরে এটা করা হয়। এর আগে তা করা হলে তা যৌক্তিক ও অনৈতিক। উন্নত দেশগুলোতেও এই পদ্ধতি অনুসরণ করে।’

উপমন্ত্রী আরও বলেন, তাই কেউ যদি গুটিকয়েক স্কুলে ভর্তি হতে না পারলে মেধাবীরা বঞ্চিত হয়েছে বলে, তা ঠিক না। এটা বলা হলে তাদেরকে আবারও পরীক্ষা ও বইয়ের বোঝা বয়ে বেড়াতে হবে। আমাদের এ থেকে বেরিয়ে আসতে হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট