1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

রোহিঙ্গা শিবিরের অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১২৮৫ বার দেখা হয়েছে

কক্সবাজার সংবাদদাতা।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বুধবার (২৪শে মার্চ) কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন শেষে র‌্যাব-১৫ এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ করেন।এসময়  রোহিঙ্গাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেকে স্বজন হারিয়েছেন, অনেকের সর্বস্ব পুড়ে গেছে। আমরা আপনাদের সমবেদনা জানাতে এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্রয় দিয়েছেন। তিনি আপনাদের পাশে আছেন। আপনাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে সরকার সবকিছু ব্যবস্থা করছে।

মন্ত্রী আরো বলেন, যারা আগুনে ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ভাসানচর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে কেউ যদি নিজের ইচ্ছায় ভাসানচর যেতে চান তাহলে তাদের সেখানে প্রেরণ করা হবে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। এসব ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে সরকার।

তিনি বলেন, এই আগুনে অনেক স্থানীয় পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকেও সহযোগিতার আওতায় আনা হবে। যাতে তারাও দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারে।

এই সময়ে কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল এমপি, সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত সোমবার (২২) মার্চ বিকাল ৪টার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন, এছাড়া বাড়ি ঘর সহ সব কিছু হারিয়েছেন প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা। এদের অধিকাংশই এখন তাঁবু খাটিয়ে বা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্হ রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্টসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা গতকাল দুপুর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে।

ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন জানান, ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি কাজ শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট