1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ

রেলওয়ের সিগন্যাল এ্যাসেসিয়েশনের ঈশ্বরদীতে সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অফ ডিউটিতে থাকা কালিন সময়ে প্রশাসনিক শাস্তি প্রদান করার প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এ্যাসেসিয়েশন পাকশী শাখার পক্ষ থেকে শনিবার
ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী আইডিইবি ভবনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রেলওয়ে সিগন্যাল এ্যাসেসিয়েশনের কেন্দ্রিয় সভাপতি প্রভাস কুমার মল্লিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক
ফুয়াদ ইমরুল কায়েস তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল
হাসান স্বপন। রেলওয়ে সিগন্যাল এ্যাসেসিয়েশনের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা এনামুল হক খান ও তরিকুল আলম, কেন্দ্রিয় কমিটির অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল রাশেদ, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরি সভাপতি মনিরুজ্জামান চৌধুরী , ঢাকার নেতা নুরউদ্দীন সোহাগ ও আলাউদ্দিন লিমন, ময়মনসিংহের নেতা সিরাজুল ইসলাম ।
এছাড়াও বিভিন্ন শাখার পক্ষ থেকে ফিরোজ কবীর
রুবেল, সোহাগ হাসান, শামিমুর রহমান, ফেরদৌস
রায়হান, এমদাদুল হক, শফিউর রহমান,আলম আলী, রেজাউল করীম, হাসান হাফিজুর রহমান ও পাকশী বিভাগের অর্থ সম্পাদক সাগর হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার ও বন্ধকরা ইনক্রিমেন্ট চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে বলেন,গত ২০২০ সালের ১০ অক্টোবর রেলওয়ে মহাপরিচালকের দেয়া
পত্রের নির্দেশ মোতাবেক সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী বিভাগের মাঠ পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা কন্টিনিউয়াস কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মহাব্যাবস্হাপক পূর্ব এর কার্যালয়ের আইন শাখার এলও শাখার ই/৫৭/এইচডি-ডব্লিউপি/২০১০
তারিখ-০৭.০৯.২০২১ ইং পত্রে সুস্পষ্ট করা হয়েছে
যে,অনডিউটিতে কর্মস্হল ত্যাগ করা যাবেনা । কিন্তু
অফডিউটিতে বিশ্রামকালিন ও ছুটি কালিন সুবিধা
ভোগের ক্ষেত্রে ১৮৯০ সালের রেলওয়ে এ্যাক্ট এর বিশ্রাম কালের সংজ্ঞা ও ফান্ডামেন্টাল রুল-৬৮ এর এসআর-২০৯ বিএসআর-১৫৩ অনুযায়ী সুবিধা ভোগ করবেন। মূলত: রেলওয়ে সাধারণ ও
আনুষ্ঠানিক বিধির ১৭৭,১৭৮ ও ১৭৯ ধারাকে স্পষ্ট করা হয়েছে।

অর্থাৎ এটা সুস্পষ্ট যে, অফডিউটিতে কোন প্রকার ই এন্ড ডি বিধি প্রযোজ্য হতে পারবেনা। কিন্তু কর্মকর্তারা এমএস মাহাবুব, এমএস রেজাউল করীম ও খালাসী সোহেল রানাসহ অনেক কয়েকজনের শুক্রবারে উর্দ্ধতন কর্তৃপক্ষের
নির্দেশ অমান্য দেখিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সাময়িক বরখাস্তসহ পাঁচ বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্হগিত করেছেন। অথচ ভুক্তভোগীরা তাদের লিখিত জবাবে প্রশাসনিক
লিখিত পত্র মোতাবেক কন্টিনিউয়াস কর্মচারী হিসেবে ডিউটি করেছেন বলে উল্লেখ করলেও তাদের বিভাগীয় শাস্তি দেওয়া হয়েছে যা মোটেও সমিচিন হয়নি। পরে সমাবেশকারীরা জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও রেলশ্রমিকলীগ পাকশি শাখার সম্পাদকের নিকট স্মারক লিপি প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট