1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ তিন কারণে ঈশ্বরদী মহানগরে পরিণত

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৬০৭ বার দেখা হয়েছে

তৌহিদ আক্তার পান্নাঈশ্বরদী: রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,পাকশী লালন শাহ সেতু ও ঈশ্বরদী ইপিজেডের কারণে ঈশ্বরদীসহ নিকটস্থ কয়েকটি জেলার অনেকাংশে আমুল পরিবর্তন এসেছে। এসব কারণে ঈশ্বরদীর এসব প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক দেশীবিদেশী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

আর লালনশাহ সেতুর কারণে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ায় মানুষের সহজ যোগাযোগ বৃদ্ধি ও মালামাল পরিবহনের সহজ সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে খুব সহজেই এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের দ্বার উন্মোচিত হয়েছে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ইপিজেডে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় বেকার ও অঅসংখ্য যোগ্য নারী পুরুষের মানুষের কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক দৈন্যতা দুর হয়েছে এবং হচ্ছে। খুব সহজেই এসব মানুষ চাহিদার তুলনায় অনেক বেশী অর্থ আয় করতে সক্ষম হচ্ছে। একইভাবে এই এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে।

অনেকেই এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যের আমুল পরিবর্তণ ঘটাতে সক্ষম হচ্ছে। এতে করে এই অঞ্চলের অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। এ কারনেই গোটা ঈশ্বরদীসহ নিকটস্থ জেলাগুলোর অনেকস্থানে স্বপ্নের অতিত আলিশান আলিশান পাকা বিল্ডিং বাড়ি নির্মাণ করতে সক্ষম হচ্ছে। এসব বিল্ডিংয়ে বাসা ভাড়ার ব্যবসাও জমে উঠেছে। এই ব্যবসার কারণে বহিরাগত অনেক দেশী বিদেশীরাও খুব সহজে এখানে অবস্থান করে ব্যবসা ও চাকুরির মাধ্যমে অর্জিত অর্থ নিয়ে নিজ নিজ এলাকায় জমিক্রয় থেকে শুরু করে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও বিল্ডিং বাড়ি করতে সক্ষম হচ্ছে।

শুধু মাত্র রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে ঘিরে স্থানীয় সাহাপুর ইউনিয়নে সরকারী ভাবে গড়ে উঠেছে ২০ তলা বিশিষ্ট ২২ টি অত্যাধুনিক বহুতল ভবন। যে ভবন গুলোতে শুধু রাশিয়ানদের বসবাস গড়ে উঠেছে। রাশিয়ানদের এই বসবাসস্থলের নিকটস্থ বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে মাহফুজ মাঠ এর মত আধুনিক শপিং মল,বার, অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্ট,রাশিয়ায়ানদের চাহিদা পুরণে চালু করা হয়েছে হেলদি রেস্টুরেন্ট,বিভিন্ন কফি হাউজ,হোটেল রেস্টুরেন্ট ও বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর মার্কেট । এমনকি এই এলাকায় হাসপাতাল,ব্যাংক বীমা অফিসও পিছিয়ে নেই। এক কথায় এই এলাকার মানুষের জীবন যাত্রার মানের ব্যাপক উন্নয়ন হয়েছে। যা এতদ অঞ্চলের মানুষের কল্পনাতেও ছিলনা।

অন্যদিকে ইপিজেডের কারণেও স্থানীয়সহ বিভিন্ন জেলার প্রায় ২০ হাজার নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে পরিবহণ ব্যবসাসহ নানা প্রকার ব্যবসা। যেসব ব্যবসা করে এই এলাকার মানুষসহ বিভিন্ন জেলার মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে ব্যাপক হারে। মাত্র কয় বছর আগেও দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের যানবাহণ ও যাত্রীদের ভোগান্তির নাম ছিল পাকশী ফেরিঘাট। এখানে ছিল বাস ট্রাকের ভীড়ের বিরম্বনা।

লালনশাহ সেতু চালু হওয়ায় যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে পরিবর্তনের ছোয়া লাগে। গড়ে উঠতে থাকে নানা প্রকার শিল্প কলকারখানা এবং আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে নতুন প্রজন্মও তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার উপযুক্ত পরিবেশ পাওয়ায় স্বাবলম্বী হয়েছে এবং হচ্ছে। এ কারনেই নারীরাও পিছিয়ে নেই। তারাও উদ্যোগতা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা চালু করে নিজেদের উন্নয়ন এবং রাষ্ট্রের সহায়ক শক্তিতে পরিণত হচ্ছে।

প্রতিদিন সকাল থেকে রাতের নির্দিষ্ট সময় পর্যন্ত ঈশ্বরদী শহর থেকে শুরু করে প্রায় প্রতিটি গ্রামাঞ্চলের রাস্তাঘাটে,শপিংমল,হোটেল,মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেশী বিদেশীদের পদচারনায় মুখরিত পরিবেশ বিরাজ করে বলে ঈশ্বরদীবাসী আজ গর্বিত।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,পাকশী লালন শাহ সেতু ও ঈশ্বরদী ইপিজেডের কারণেই ঈশ্বরদীর প্রতিটি গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে উঠা আধুনিক মানের বিল্ডিং বাড়ি,শপিংমল,মার্কেট ও শিল্প প্রতিষ্ঠাণ এবং উন্নত মানের রাস্তাঘাটের কারণে গোটা ঈশ্বরদীকে মনে হয় বিশে^র যে কোন ইন্নত দেশের কোন এক অঙ্গরাজ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট