1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার

রুপপুরে নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল স্হাপন কাজের আগামীকাল উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৩১২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামিকাল রবিবার বেলা সাড়ে
দশটায় নির্মানাধীন ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ
উৎপাদন কেন্দ্রে পারমাণবিক চুল্লিতে রি-অ্যাক্টর প্রেসার
ভেসেল স্হাপন কাজের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রুপপুর প্রকল্পের অনুষ্ঠান থেকে যোগ দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এসময় নির্মাণকাজের প্রধান ঠিকাদারী প্রতিষ্ঠান রোসাটমের অন্যতম প্রধান নির্বাহী এলেক্সে লিখাচেভ, বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের প্রধান
প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তী, নির্মাণকারী
ঠিকাদারি প্রতিষ্ঠান এএসইর উর্ধ্বতন কর্মকর্তারাসহ
অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্হিত থাকবেন।

সূত্রমতে, নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল পরমাণু
বিদ্যুৎ কেন্দ্রের হৃিদপিন্ড। এটি আগামীকাল রবিবার সকালে চুল্লিতে স্হাপন করা হবে। এ কাজে রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন। রাশিয়া থেকে রি-অ্যাক্টর প্রেসার ভেসেলটি গত বছর অক্টোবরে রূপপুর প্রকল্পে আনা হয়।

ভেসেলটি চুল্লিতে স্হাপন করার জন্য প্রায় এক বছর ধরে
অবকাঠামো প্রস্তুত করা হয়। আণবিক শক্তি কমিশন সূত্রে
জানা গেছে, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রূপপুরে ২০০ মেগাওয়াটের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
স্হাপনের উদ্যোগ নেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হওয়ার পর প্রকল্পটি থেমে যায়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুসারে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশে পরিছন্ন জ্বালানির (ক্লিন এনার্জি) মডেল
হিসেবে বিবেচিত হবে, যা থেকে দীর্ঘ মেয়াদে পাওয়া
যাবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ। রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত
আকবর জানান, রূপপুর প্রকল্পটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। ঋণ হিসেবে রাশিয়া দিয়েছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। বাকিটা দিয়েছে বাংলাদেশ সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট