1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মিয়ানমারে চলমান সংঘাতের উপর গৃহীত রেজুলেশনে অনুপস্থিত থেকেছে বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৩০৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। রোহিঙ্গাদের সমস্যাকে ছোটো করে দেখতে চাইছে পশ্চিমা বিশ্ব এবং এ কারণে মিয়ানমারে চলমান সংঘাতের উপর গৃহীত রেজুলেশনে অনুপস্থিত থেকেছে বাংলাদেশ।

গন হত্যার শিকার রোহিঙ্গা সমস্যাকে গুরুত্ব না দিলে এই ধরনের রেজুলেশনে বাংলাদেশ সমর্থন দেবে না বলে পশ্চিমা বিশ্বকে এই শক্ত বার্তা দিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, ‘পশ্চিমা বিশ্ব ধরেই নিয়েছে মিয়ারমার নিয়ে যেকোনো ধরনের রেজুলেশনে বাংলাদেশ সমর্থন দেবে। কিন্তু এটি আমাদের অবস্থান যে, রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব না দিলে আমরা সমর্থন দেবো না।’

চার পাতার এই রেজুলেশনে দুটি ভাগ আছে। প্রথমভাগ অর্থাৎ প্রিআ্যম্বল প্যারাগুলিতে মিয়ানমার পরিস্থিতি বা ব্যাকগ্রাউন্ড বর্ণনা করা হয়েছে এবং অপারেশনাল প্যারাতে কি করনীয় সেটি উল্লেখ করা হয়েছে। ওই রেজুলেশনে অপারেশনাল প্যারা অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিতে দেশটির গণতান্ত্রিক সমস্যা, জরুরি অবস্থা, রাজনৈতিক বন্দী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকার প্রতি নজর দেওয়া হয়েছে। রোহিঙ্গা বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রিআ্যম্বল প্যারায় অর্থাৎ এই রেজুলেশনে তাদের নিয়ে কোন কিছু করনীয় নেই।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘এই রেজুলেশন নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। ভোটাভুটির আগের দিন পর্যন্ত আমরা অনুরোধ করেছি রোহিঙ্গা বিষয়টি যেন অপারেশনাল প্যারায় থাকে। কিন্তু আমাদের কথা তারা রাখেনি।’

কোন যুক্তি দেখিয়ে পশ্চিমা বিশ্ব রোহিঙ্গা সমস্যাকে খাটো করে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বক্তব্য হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন বা অন্য কিছু করনীয় হিসাবে উল্লেখ থাকলে মিয়ানমার সামরিক সরকারকে বৈধতা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এটি অত্যন্ত খোড়া যুক্তি কারণ ‘রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি’ বা এই ধরনের বাক্য লেখা হলে সামরিক সরকারকে বৈধতা দেওয়া না কারণ এখানে বিষয়টি জরুরি সেটির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু কে করবে সেটির কথা বলা হয়নি।’

এই রেজুলেশনে অপারেশনাল প্যারায় যা বলা হয়েছে সেটির বিষয়ে বাংলাদেশের অমত নেই তবে রোহিঙ্গা ইস্যুটির গুরুত্ব ঠিকমতো প্রতিফলিত না হওয়ায় এটি সমর্থন করেনি বাংলাদেশ বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ব্যাপারে সাংবাদিকদের জানান, ‘আমাদের যে চাহিদা ছিল সেটির যথাযথ প্রতিফলন না থাকার কারণে আমরা রেজুলেশনে অনুপস্থিত থেকেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট