1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত

মাতাল হাওয়া’য় শাবনূরের থাকা নিয়ে সংশয়!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫১৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢাকার চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের ক্যারিয়ার তিন দশকের বেশি সময়ের। তবে দীর্ঘ একটা সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি পর্দায় ফেরার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা। দেশে ফেরার আগে তিনি যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ নামের একটি চলচ্চিত্রে। এই ছবির মাধ্যমে বিরতি পেরিয়ে নতুনভাবে তার পর্দায় প্রত্যাবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ছবিটির একটি পোস্টার প্রকাশ্যে এলে এটা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে। ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে উল্লেখ করে তিনি বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে তাতো একটি ডামি মাত্র। ছবিটির কাজ আগে শুরু করি, নতুন পোস্টার আসুক আর সবশেষে ছবিটি মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এই ছবির গল্প পছন্দ করেছেন।

শাবনূর আরও বলেন, আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন, তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে ছবিটি দিয়ে আমার পর্দায় ফেরার কথা, সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি ছবিই তিনি উপহার দেবেন – এটা আমার বিশ্বাস।

সম্প্রতি মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি ছবির মাধ্যমে শাবনূরের পর্দায় ফেরার গুঞ্জন উঠলেও সেটি আসলে ধোপে টেকেনি। কারণ, এটা নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য মিলছে না। শাবনূরও জানালেন, ‘মাতাল হাওয়া’ ছবিটির কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। তিনি বলেন, এই ছবির বিষয়ে এখনও বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে – বলে মিললে তবেই এই ছবিতে অভিনয় করবো।

শেষ খবরে জানা গেছে, ‘রঙ্গনা’ ছবিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শীঘ্রি ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রিক গল্পে ছবিটি নির্মাণ হবে বলে জানানো হয়েছে। সম্ভবত আগামী মাসেই ছবিটির নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট