1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক আর নেই

  • প্রকাশিত : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ১৬৬৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেক্স।। বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক আজ রবিবার (১১ই এপ্রিল) সকালে রাজধানীর স্পেসালাইজড হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজেউন)। তার নিকটাত্মিয় বিষয়টি নিশ্চিৎ করেছেন।

তাঁর এক আত্মিয় জানান, গত ৩১শে মার্চ তাঁর শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। তখন তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেন। এবং করোনা থেকে আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন। কিন্তু তিনি বেশ কিছুদিন আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন। এজন্য তাঁকে ডাইলোসিস করানো হতো। গত শনিবার (১০ই এপ্রিল) তাঁর ডাইলোসিস করানোর সময় প্রেসার নেমে যায়। এরপর একটু প্রেসার বাড়লে বাসায় নেওয়া হয়। বাসায় ফের প্রেসার নেমে গেলে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তখন জানান হার্ড এ্যাটাক হয়েছে মিতা হকের। এরপর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। আজ সকালে তিনি চলে যান না ফেরার দেশে।

জানা গেছে, কেরানীগঞ্জে তাাঁর নিজ বাড়িতে তাঁকে দাফন করা হবে।

১৯৬৩ সালে মিতা হক জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে তাঁর চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে গান শেখেন। তিনি বার্লিন আন্তর্জাতিক যুব ফেস্টিভালে ১৯৭৪ সালে অংশ নেন। ১৯৭৬ সাল থেকে তিনি তবলা বাদক মোহাম্মদ হোসেন খানের কাছে গান শেখেন। ১৯৭৭ সাল থেকে নিয়মিত তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান পরিবেশন করেছেন। ২০১৬ সালে শিল্পকলা পদক পান। কবি রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকীতে তাঁকে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’য় রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মিতা হককে সম্মাননা দেওয়া হয়। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে।

মিতা হক অভিনেতা-পরিচালক খালেদ খানের সঙ্গে বিবাহ করেন। খালেদ খান ২০১৩ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাঁদের একমাত্র কন্যা সন্তান ফারহিন খান জয়িতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট