1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত

বিএনপির ভবিষ্যৎ শুধু অন্ধকার: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৫৭৩ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদন : ভুলে ভরা রাজনীতির কারণে বিএনপির ভবিষ্যৎ শুধু অন্ধকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আজ বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কাদের বলেন, খেলা শেষ হয়ে গেছে ৭ জানুয়ারি। বিএনপি ভুয়া দল। ওদের কর্মসূচি ভুয়া। ওদের নেতা ভুয়া। তাদের একদফা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া। তাদের ভবিষ্যৎ শুধু অন্ধকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা এখন নতুন খেলায় নেমেছি। এখন খেলা হবে রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এবার খেলা হবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবার খেলা হবে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বলেন, আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি। এই দিনে মনে পড়ে আমাদের ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্যবান কীর্তি আজকের এই স্বাধীন বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে তিনি বাংলাদেশকে যুক্ত করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা আজকের মঞ্চ আলোকিত করেছেন। পঞ্চমবারের মতো আওয়ামী লীগ পার্টি লিডার অব হাউজ নির্বাচিত করেছে। তিনি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। তিনি বাংলাদেশে রূপান্তরের রূপকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাহক। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। আমাদের আশার বাতিঘর। আমাদের সাহসের সোনালী ঠিকানা। তিনি আমাদের দূরন্ত সাহস ও শৌর্য-বীর্যের প্রতীক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট