1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

টিএ পান্না,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।। বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। ​পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক  সিনিয়র সহ-সভাপতি ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে  হাসেম আলী মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। ​পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও  বিএনপি নেতা জাকিরুল ইসলাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় এডিশনাল জীপী এড শামসজ্জোহা জামি,  বিএনপিনেতা আব্দুস সোবহান,মোহাম্মদ আলী কাজল, কবীর আহমেদ,আক্তার মল্লিক,সুমন হোসেন,খন্দকার সোহেল রানা,জামাল মেম্বর,রন্জু মেম্বর,হিরক সরদার,মাহফুজুর রহমান মন্জু,মুস্তাফিজুর রহমান মহরম,আবিদুর রহমান আবির,মাসুদ রানা ইমরান,সাহাবুল আলম,শফিকুল ইসলাম ,সাইদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম আব্দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মতিউর রহমান। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের এই সবুজ বিপ্লব ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান অতিথি সিরাজুল ইসলাম সরদার মরহুম আব্দুর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “আব্দুর রহমান ছিলেন দলের একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। তার চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।” তিনি উপস্থিত নেতাকর্মীদের মরহুমের আদর্শ অনুসরণ করে দল ও দেশের কল্যাণে কাজ করার  এবং আব্দুর রহমানের নামে প্রত্যেকের বাড়ির আঙ্গিনায়  পাঁচটি করে গাছ লাগানোর আহ্বান জানান। ​# তাং-১৪-০৭-২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট