1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছেন-ডেপুটি স্পীকার

  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৯৭৭ বার দেখা হয়েছে
ডেপুটি স্পিকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ১৯৭৫ সালের ১৫ আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার
সহধর্মিনীসহ পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। জাতিয় চার নেতাকেও কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই সব নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদ করতে গিয়ে আমার নেতা প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু কে জেল খাটতে হয়েছে। তার সাথে আমিও
কারাগারে ছিলাম। সাবেক এমপি মহিউদ্দিন আহমেদসহ অনেক মুক্তিযোদ্ধারাও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এড.শামসুল হক টুকু এমপি।

প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কবরে পুষ্পমাল্য অর্পন ও জিয়ারত করেন।

শনিবার সকালে প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর লক্ষিকুন্ডাস্থ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পুষ্পমাল্য অর্পন ও কবর জিয়ারত শেষে সাংবাতিকদের তিনি এসব কথা বলেন। এসময় পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদ্য বিজয়ী চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, লক্ষিকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, পাবনা জেলা আওয়ামীলীগ নেতা বিল্লুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ডেপুটি স্পিকার এড.শামসুল হক টুকু সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা তজম আলী,আব্দুর রহিম মালিথা ও ইদ্রিস আলী মালিথার কবরে পুষ্পমাল্য অর্পন শেষে বিশেষ দোয়ায় অংশ নেন। দুপুরে তিনি ঈশ্বরদী মৌবাড়িয়া পূঁজা মন্ডপ পরিদর্শন করেন এবং বক্তব্য দেন। উল্লেখ্য, ডেপুটি স্পিকার এড.শামসুল হক টুকু ডেপুটি স্পিকার হওয়ার পর এই প্রথমবারের মত ঈশ্বরদীর কোন অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ মূলত: বাঙালি জাতির মুক্তি যুদ্ধকে সংগঠিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে যে সংবিধান দিয়েছেন তাতে পরিস্কারভাবে উল্লেখ আছে ধর্ম নিরপেক্ষতা। দেশের সব ধর্মের মানুষ নিরপেক্ষভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক
বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এই লক্ষে তিনি কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্টার স্বপ্ন নিয়ে কাজ করছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা যারা বলে, তারা মূলত: পাকিস্তানের পদলেহী দালাল। বাঙালি জাতির
স্বাধীনতায় তারা এখনও আস্থা আনতে পারেনি। তারা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাজনৈকি ফায়দা লুঠতে চাই। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় আরও ঐক্যবদ্ধ শক্তি তৈরী করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট