1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

ফ্ল্যাশব্যাক ছবিতে বুবলীকে কেনো নিলেন নির্মাতা ?

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৯ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা নায়িকা বুবলী কলকাতার একটি ছবিতে অভিনয় করছেন – এটি এখন পুরনো খবর। নতুন খবর হলো – ‘ফ্ল্যাশব্যাক’ নামের এই ছবিতে পরিচালক কেনো বুবলীকে নিলেন। এর কারণ অবশেষে জানিয়েছেন ছবিটির নির্মাতা রাশেদ রাহা। তিনি বলেন, শ্বেতা চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল। তবে আমাদের মনে হয়েছে, বুবলী ভালো করবে। সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল। এখন পর্যন্ত তার যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী।

জানা গেছে, বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম অঞ্জন, ডিকে এবং শ্বেতা। ‘ফ্ল্যাশব্যাক’ ছবিতে অভিনয়ের জন্যে গেলো ৭ জানুয়ারি কলকাতায় যান বুবলী। ইতিমধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে, পরবর্তী শুটিং হচ্ছে ডুয়ার্সে। এই মাসের মধ্যেই শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে বুবলীর।

নির্মাতা রাশেদ রাহা জানান, ‘ফ্ল্যাশব্যাক’ ছবিতে জীবনের হারিয়ে যাওয়া ঘটনাকে খুঁজে পাবে দর্শক। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের লেখা কাহিনিতে দেখা যাবে, জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে দেখা হবে। ছবিটিকে  সাইকোলজিক্যাল থ্রিলার বলছেন পরিচালক। চিত্রনাট্য এগিয়েছে পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে।

ছবিটির গল্পে দেখা যাবে, মঞ্চনাটকের একসময়ের স্বনামধন্য এক অভিনেতা অঞ্জন। বহুদিন হলো সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনো অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। এভাবেই হঠাৎ একদিন অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে। আর শ্বেতা তরুণ ফিল্মমেকার। তিনজনের একসঙ্গে চলার কয়েকটি দিন ছবিটির চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট