1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

পোষাক পরা নিয়ে লাঞ্ছিত করা সেই মহিলা গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৩৬৭ বার দেখা হয়েছে
অনলাইন ডেক্স।।  নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে পোশাক পরা নিয়ে লাঞ্ছিত করেছিলো যে মহিলা সেই মহিলা শিলা আক্তার ওরফে সায়মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সোমবার পুলিশের এই এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ না ম ইমরান খান বলেন,  ‘‘র‌্যাব-১১ এর একটি দল নরসিংদীর শিবপুরের একটি বাসা থেকে সায়মাকে গ্রেপ্তার করে।’

‘র‌্যাব-১১ এর কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, ‘মার্জিয়া আক্তার পেশায় ঘটক। তিনি শহরের উপজেলা মোড়ের একটি বাড়ির ভাড়াটিয়া ফয়েজ আহমেদের স্ত্রী। একেক জায়গায় একেক নাম ব্যবহার করেন মার্জিয়া। শিলা ওরফে সায়মা নামে এলাকায় পরিচিত হলেও, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। তরুণীকে হেনস্তার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে ঘন ঘন বাসা পরিবর্তন করেন। মোবাইলের নম্বরও পাল্টান কয়েকবার। একাধিকবার স্থান ও নম্বর পরিবর্তনের কারণে তাকে গ্রেফতারে সময় লেগেছে।’

উল্লেখ্য, গত ১৮ মে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন এক তরুণী ও তার দুই বন্ধু। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে ওই তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করে। পরদিন নেট দুনিয়ায় যার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী ও কয়েকজন যুবক ওই তরুণীকে টানা-হেঁচড়া করছে। একপর্যায়ে কয়েকজন লোকের সহায়তায় মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে যান।এরপর এক লোক কলাপ্সিবল গেট টেনে দেয়ায় কিছুক্ষণ পর লোকজন চলে যাওয়ায় পরিস্থিতি শান্ত হলে ওই তরুণীকে তার কক্ষ থেকে বের করেন স্টেশন মাস্টার।আদালতের নির্দেশে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ঘটনার তদন্তে নামে নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের প্রতিনিধি দল।  তারা স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে ইসমাইল হোসেন নামে এক যুবককে শনাক্ত করে। আর গোয়েন্দা পুলিশ তাকে ২০ মে আটক করে থানায় দেয়। পরে ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট