1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

পাবনা-৪ আসনে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৬০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: আর মাঝের একদিন পরই আগামি সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

পাবনা-৪ আসনে নির্বাচনে আওয়ামী লীগের পাবনা জেলা পর্যায়ের দুই নেতা নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস’সহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধের মধ্যে জাসদ ইনু সমর্থিত মশাল প্রতিকের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকও রয়েছেন।

ছয়জন প্রার্থীর মধ্যে শুরু থেকেই আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সভা, সমাবেশ,মিছিল,গণসংযোগ,ভোটারদের বিভিন্ন দাবি পুরণের আশ্বাস প্রদান,মাইকিং ও গান পরিবেশনসহ নানা কর্মকান্ডের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার অব্যাহত চেষ্টা থাকলেও অন্যদের ক্ষেত্রে সেটি লক্ষ করা যায়নি। তবে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার জন্য শেষ মুহুর্তেও প্রচারণার শেষ দিনও বিশাল বিশাল জনসভা করে নির্বাচনী তৈরণী পাড়ি দেওয়ার শেষ চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার রাতে ঈশ্বরদীতে ‘নৌকার প্রার্থীর পক্ষে পৌর আওয়ামী লীগ ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনালে বিশাল জনসভার আয়োজন করে। এতে আব্দুল খালেকের সভাপতিত্বে ও পৌর মেয়র ইসাহক আলী মালিথার পরিচালনায় প্রার্থী গালিবুর রহমান শরীফ,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্ট, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ,শিরহান শরীফ তমাল ও মাহজেবিন শিরিন পিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

অন্যদিকে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাসকে বিজয়ী করতে ভোট প্রার্থনায় বৃহস্পতিবার রাতে আটঘরিয়াতে বিশাল জনসভার আয়োজন করা হয়।  সর্বশেষ অবস্থায় নৌকা ও ঈগল প্রতিকের প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটারদের বিভিন্ন সূত্র জোড়ালো দাবি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট