1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

পাকশী বিভাগসহ পশ্চিমাঞ্চল রেলের নিরাপত্তাবাহিনীর প্রথমবারের মত দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের স্বীকৃতি প্রদান

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩১৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীর পাকশী বিভাগসহ পশ্চিমাঞ্চল রেলের নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে ২১-২২ অর্থ বছরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আরএনবি সদস্যদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার দুপুরে মহা-ব্যবস্থাপকের সম্মেলন কক্ষে পশ্চিমাঞ্চল রেলে এবারই প্রথমবারের মত আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পশ্চিমাঞ্চল রেলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও বাংলাদেশ বেতারের
বিশিষ্ট কন্ঠ শিল্পী সুজিত কুমার বিশ্বাস বক্তব্য দেন।

পশ্চিমাঞ্চল রেলের চীফ কমান্ডেন্ট আসাবুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে পাকশী বিভাগীয় কমান্ডেন্ট এম,মোর্শেদ আলম, লালমনিরহাট বিভাগের কমা›েডন্ট শফিকুল ইসলাম, পাকশী বিভাগের সহকারী কমান্ডেন্ট আবু হেনা মোস্তফা এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধান পরিদর্শক,পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মামলা দায়ের,সম্পদ উদ্ধার ও আসামি গ্রেফতারসহ
বিভিন্ন বিষয়ে ২১-২২ অর্থ বছরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী
আরএনবি সদস্যদের মধ্যে ছয় পদের ছয়জনকে সম্মাননা স্মারক এবং অপর ছয়জনকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈশ্বরদী জেনারেল শাখার প্রধান পরিদর্শক ফিরোজ আহমেদকে শ্রেষ্ট সিআই হিসেবে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য,পশ্চিমাঞ্চল রেলের নিরাপত্তাবাহিনীতে এবারই প্রথম এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলো। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নানা প্রতিকুলতা থাকা সত্বেও মারাতœক ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঠিকভাবে পদ মর্যাদা প্রদানের দাবি এবং রেশনিং ও ঝুঁকি ভাতা চালুর দাবির বিষয়েও তিনি বলেন,পদ মর্যাদা নিয়ে যারা কাজ করেছেন তারা
সঠিক করেননি এবং ঝুঁকিভাতার বিষয়ে অর্থ মন্ত্রনালয়ে
সঠিকভাবে যোগাযোগ করা হয়নি বলেই মনে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট