1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পাকশি পেপার মিলের কোটি টাকার সম্পদ অবৈধভাবে বিক্রির অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৭৪১ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি ॥ বন্ধ হওয়া পাকশি পেপার মিলের এমডি সিরাজুল ইসলাম ও সিকিউরিটি অফিসার গাউসের বিরুদ্ধে কোটি টাকা দামের মেশিন, পাইপ ও শতবর্ষী দামি গাছসহ অন্যান্য সম্পদ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে।

মিলের গাছসহ সকল প্রকার সম্পদ অবৈধভাবে বিক্রির বিষয়ে দূর্ণীতি মুক্ত ও নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠ তদন্ত পূর্বক দৃষ্টন্ত মূলক শাস্তির এবং প্রধান মন্ত্রীরও জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মিলের কর্মচারী পরিবারের সদস্য পারভেজ, পাকশীর যুবলীগ নেতাদের পক্ষ থেকে মিরাজুল হাসান ও এলাকাবাসীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে,পাকশী পেপার মিল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে স্থানীয় সিন্ডিকেটের সদস্যরা মিলের এমডি সিরাজুল ইসলাম ও সিকিউরিটি অফিসার গাউসের সাথে আঁতাত করে বিভিন্ন যন্ত্রাংশ, মিল থেকে পাকশী পদ্মা নদীর পল্টুন পর্যন্ত কয়েক কোটি টাকার দামি পাইপ ও অসংখ্য শতবর্ষী দামি গাছ সহ অন্যান্য সম্পদ অবৈধভাবে গোপনে বিক্রি করে সরকারকে ক্ষতিগ্রস্থ করেছেন। এরপরও গত এক সপ্তাহ আগে প্রায় ৫/৬ লাখ টাকা টাকা মূল্যের ৫ টি গাছ টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করেছে। সম্প্রতি এসব মালামাল বিক্রির বিষয়ে বিভিন্ন ইলেক্ট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও রহস্যজনক কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

সকল প্রকার অভিযোগের বিষয়ে জানার জন্য পাকশী পেপার মিলে গিয়ে এমডি সিরাজুল ইসলাম ও সিকিউরিটি অফিসার গাউসের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা সাংবাদিকদের সাথে দেখা ও কথা বলেননি। এমনকি কোন সাংবাদিক যাতে মিলের অফিসে যেতে না পারেন সে জন্য মিল গেটের সিকিউরিটিদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট