1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান

পদ্মা সেতু উদ্ধোধনকে কেন্দ্র করে দেশে বিদেশে ব্যাপক সাড়া পড়েছে

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪৯০ বার দেখা হয়েছে

স্বাধিণতার কন্ঠ ডেক্স।। স্বপ্নের পদ্মা সেতু শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণের ২১ জেলার সরাসরি সংযোগ প্রতিষ্ঠিত হওয়ায় সেতুর দুই প্রান্তে চলছে উৎসবের আমেজ। এই সেতু উদ্ধোধনকে কেন্দ্রে করে শুধু দেশে নয় বিদেশেও সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। বিভিন্ন দেশে প্রবাসী বাঙ্গালী ও সে দেশের নাগরিকরা একসাথে পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে উৎসব পালন করেছে। ফলাও করে খবর প্রচার করছে আন্তর্জাতিক বিভিন্ন গনমাধ্যমগুলোতে। পদ্মা সেতু উদ্বোধনের খবরটি ফলাও করে প্রচার করেছে ভারত ও চীনসহ বিশ্বের নানা দেশের গণমাধ্যম। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং অবকাঠামো প্রকল্প। ভবিষ্যতের ট্রান্স এশিয়া রেলপথ নেটওয়ার্কের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ অংশ হবে। সেতু এলাকার স্থানীয় জনগণকে সহজ, সরল ও পরোপকারী হিসাবে চিত্রিত করেছেন জো লিন। এছাড়া চায়না ডেইলি, সিনহুয়া নেট, চায়না রেডিও ইন্টারন্যাশনালসহ অন্যান্য মিডিয়ায় খবর গুরুত্ব পেয়েছে। সেতু পরিদর্শন করে খবর লিখেছেন ভারতের দ্য প্রিন্টের সিনিয়র কনসাল্টিং এডিটর জ্যোতি মালহোত্রা। তিনি লিখেছেন, পদ্মা সেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের পরিচায়ক এবং তার রাজনৈতিক দর্শনের ভার বহন করছে এটি। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। তার মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃঢ় মনোভাব দেখিয়েছেন, তাতে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসা সহজ হতে পারে। সেতুটি শুধু পদ্মার ওপর নয়, গোটা গঙ্গা অববাহিকায় তৈরি দীর্ঘতম সেতু। নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে সোহিনি বোস ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প: উদীয়মান বাংলাদেশের প্রতিশ্রুতি’ শীর্ষক নিবন্ধ লিখেছেন।সেখানে তিনি বলেছেন, সেতু প্রকল্পটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উদ্ভাবনী অথচ চ্যালেঞ্জিং হিসাবে গণ্য করা হচ্ছে। বিশ্বের প্রতিযোগিতামূলক যোগাযোগ কৌশল ও বিনিয়োগ চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ চমক দেখিয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী হওয়ার ব্যাপারে সম্ভাবনা জুগিয়েছে। যুক্তরাজ্যের ডেইলি মেইল পদ্মা সেতুর উদ্বোধনের খবরটি বেশ গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে। সেখানে বলা হযেছে, নির্মাণ শুরুর আট বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বপ্ন পূরণ করেছেন। পাকিস্তানের পাঞ্জাবের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মালিকা-ই-আবিদা খাত্তাক পদ্মা সেতু নিয়ে নিবন্ধ লিখেছেন। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘ডেইলি টাইমস’ ও ‘উইকলি ফ্রাইডে টাইমস’-এ প্রকাশিত নিবন্ধে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে লিখেছেন। নিবন্ধটির নাম ‘বাংলাদেশে পদ্মা সেতুর গল্প : একটি সেতুর চেয়ে বড়’। অর্থাৎ পদ্মা সেতুকে তিনি সেতুর চেয়েও বড় কিছু হিসাবেই দেখেছেন। এছাড়াও বিভিন্ন দেশের গনমাধ্যমে এই খবর গুরুত্ব সহকারে স্হান পেয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট