1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ধর্ষণ মামলায় এক পুলিশ সদস্য গ্রেফতার……

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৪০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় রাঙামাটি থেকে এক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছে।

শুক্রবার (২৬শে ফেব্রুয়ারী) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত পুলিশ সদস্য ওহিদুল আলম শাওন রাঙামিটির একটি ফাঁড়িতে কর্মরত ছিলো।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ২২ ধারায় জবানবন্দি দেন ওই স্কুলছাত্রী। সে ফুলগাজীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। গত ১২ ফেব্রুয়ারি এক কন্যা সন্তান প্রসব করে সেই ছাত্রী।

আদালত সূত্রে জানা যায়, শাওন ফুলগাজী থানায় কর্মরত থাকাকালে এক বছর আগে ওই ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। শাওনকে বিয়ে করার জন্য চাপ দেয়া হলেও সে কিছুতেই রাজী হয়নি। পারিবারিকভাবে দেনদরবার করেও কোনো ফল পাওয়া যায়নি। গত ১২ ফেব্রুয়ারি ওই ছাত্রীটি এক কন্যা সন্তান জন্ম দেন।

এই ঘটনায় ছাত্রীটি ২৫ ফেব্রুয়ারি ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম মামলাটির তদন্তের দায়িত্ব পায়। মামলার বিবরণে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে ছাত্রীটির সাথে সখ্যতা এবং একদিন ঘুরে বেড়ানোর কথা বলে ফেনী শহরের কোন একটি বাসায় নিয়ে ফলের জুসের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করা হয়। প্রায় তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে ছাত্রীটি যখন বিষয়টি নিয়ে প্রতিবাদ করে তখন তার অশ্লীল ভিডিও ধারণ করা হয়েছে বলে জানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এভাবে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ে সে। বিষয়টি ঐ পুলিশ সদস্যকে জানালে সে নানা কৌশলে এড়িয়ে যায়। মামলার এজাহারে এবং ২৫ ফেব্রুয়ারি হাকিমের সামনে এমন জবানবন্দি প্রদান করে ঐ ছাত্রী।

মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট