1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

জেলা আমির সহ জামায়াত ই ইসলামের পাঁচ শীর্ষ নেতা আটক

  • প্রকাশিত : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ পাঁচ শীর্ষ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রবিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সরকারবিরোধী ও নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত নেতারা গোপন বৈঠক করছেন, এমন গোপনি সংবাদের ভিত্তিতে পাবনার দারুল আমান ট্রাস্টে অভিযান চালিয়ে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় সরকারবিরোধী লিফলেট, বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবির ওসি। পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বলেন, এটা কোনো দলীয় বৈঠক নয়। দারুল আমান ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের বৈঠক চলছিল। এ সময় ট্রাস্টের কেন্দ্রীয় মসজিদের খতিবসহ পাঁচজনকে অন্যায়ভাবে পুলিশ আটক করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, দারুল আমান ট্রাস্ট একটি বহুমুখী সামাজিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। দুই বছর ধরে আমাদের এখানকার বার্ষিক ওয়াজ মাহফিল প্রশাসন বন্ধ রেখেছে। আর আজ আমাদের ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব ও বাজেট প্রসঙ্গে ত্রৈমাসিক বৈঠক চলছিল, সেখান থেকে নেতাদের আটক করে নিয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচি রাজনৈতিক মাঠে-ময়দানে হয়। আজ এমন কোনো কর্মসূচি ছিল না। কিন্তু দারুল আমান ট্রাস্টের মতো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট