1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার অভিসম্বাদিত ও গণতন্ত্রকামী আপোসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া—-বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার

গাছে গাছে লিচু মুকুলের সমারোহ : মৌ মৌ গন্ধে মাতিয়ে তুলেছে ঈশ্বরদী প্রকৃতি

  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪১৬ বার দেখা হয়েছে

তৌহিদ আক্তার পান্না: রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে ঘিরে ঈশ্বরদীতে অবস্থান করা রাশিয়ানদের মধ্যেও লিচুর কারণে ঈশ্বরদীর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদী এলাকাকে একটুকরো রাশিয়া বলা হলেও লিচুর আবাদ এখানে কমেনি। বরং লিচুর আবাদ বেড়েই চলেছে। বাম্পার ফলনের হাতছানি দিচ্ছে গাছে গাছে লিচুর মুকুলের মিষ্টি ঘ্রাণে ম ম করছে। মিষ্টি গন্ধে সুবাসিত হয়ে উঠছে লিচু বাগান এলাকা ও প্রকৃতি।

এ সুযোগে মধু চাষিরা মধু সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। লিচুর মুকুলের যত্ন নেওয়ার কাজ চলছে ভালো ফলন ঠিক রাখার জন্য। তাই এখন লিচু বাগানগুলোর পরিষ্কার ও মুকুল ঝরা রোধে কীটনাশক স্প্রেসহ নানাভাবে বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। ঈশ্বরদীর পাড়ায় পাড়ায় বাগানগুলোর প্রতিটি গাছে মুকুল আসায় লিচু চাষিদের মাঝেও ভিন্ন আমেজ লক্ষ্য করা গেছে। এ ছাড়া গত বছরের তুলনায় এ বছর ঈশ^রদীর লিচু চাষিরা ভালো ফলনের অপেক্ষায় রয়েছেন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় আখসহ নানা প্রকার সবজি চাষই ছিল ঈশ্বরদীর কৃষককুলে মানুষের জীবিকার একমাত্র প্রধান উৎস। কিন্তু এখন লিচুচাষের পাশাপাশি অনেকে গড়ে তুলেছেন বিভিন্ন ফলদ বাগান। এর মধ্যে অন্যতম আম বাগান,কুল,গাজর কপি,পেয়ারা। এখানে বিভিন্ন ফলদ বাগান গড়ে তুলতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও কাজ করছে। চাষিদের দেওয়া হচ্ছে সার, বীজ, চারা বিতরণের পাশাপাশি বাগান পরিচর্যায় বিভিন্ন সময় প্রশিক্ষণ। ফলে অনেকে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলদ বাগান করছেন পাশাপাশি অনেক বাগান চাষিও হয়েছেন স্বাবলম্বী।

ঈশ্বরদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার সলিমপুর,সাহাপুর,দাশুড়িয়া,মুলাডুলি,পাকশী ইউনিয়নসহ বিভিন্ন পাড়া-মহল্লা এলাকার বাগানগুলোতে শোভা পাচ্ছে লিচুর মুকুল। কোনো কোনো গাছে ধরেছে গুটিগুটি লিচু। লিচুর মুকুল ও গুটি ঝরা রোধে কেউ কেউ কীটনাশক স্প্রে করছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে দাম ও ফলন ভালো পাওয়ার আশায় বুক বাঁধছেন লিচু চাষিরা।

ঈশ্বরদীর লিচু চাষিরা বলেন, লিচুর মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন তারা। মুকুল রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্প্রে করছেন বলে জানান তারা।

বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত চাষি আব্দুল বারীসহ বিভিন্ন চাষিরা জানান, তারা প্রতি বছরের ন্যায় এবারও লিচু চাষিরা মাসের শেষে মুকুল আসায় খুব খুশি।

ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিতা সরকারের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, ঈশ্বরদী তে উৎপাদিত লিচু ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এমনিকি ঈশ্বরদীর লিচুর সুনাম বিশে^র বিভিন্ন দেশেও রয়েছে। এ বছর ঈশ্বরদীর সাতটি উপজেলায় ৩১০০ হেক্টর জমির ১১০০৫ টি বাগানে ১১০০৫ জন কৃষক ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ টি লিচু গাছ আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫লাখ মে:টন। বিক্রি মূল্য ধরা হয়েছে সাড়ে ৫”শ কোটি টাকা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট