1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে গালাগালি করে শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক দলের যারা উত্তর সূরী ছিলেন তারা আজকে বিএনপির ওপরের দিকে রয়েছে— বিএনপির কেন্দ্রিয় নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন,প্রথম দিনেই ব্যাপক সারা বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন  করতে হবে  —-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সমাজ উন্নয়নে নাট্য ও গীতকার ঈশ্বরদীর সাইফুল এখন ভেজালমুক্ত সফল ফল ব্যবসায়ী উন্নয়ন নিয়ে ভাবেন———— বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আমার রাজনৈতিক ক্যারিয়ারের মূলে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী—সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী অনুষ্ঠিত ।। জনস্বার্থে ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের স্মারক লিপি প্রদানে ব্যাপক প্রশংসা ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত ।। পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যব্যক্তির মর্মান্তিক মৃত্যু কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে যারা আমাকে বিজয়ী করেছিলো তারা সবাই আমার কাজ করছেন- — বিএনপির কেন্দ্রিনেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

এবার স্বপ্ন পূরণ দীঘির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৩ বার দেখা হয়েছে

প্রার্থনা ফারদিন দীঘি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ কিংবা ‘গুণিন’ সিনেমার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ছোটবেলা থেকেই এই পরিচালকের ফ্রেমে ধরা দিতে চেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে। অভিনয় করতে যাচ্ছেন সেলিমের ওয়েব ফিল্ম ‘গাঁইয়া’তে। বুধবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তারা চুক্তিবদ্ধ হয়েছেন।  দীঘি বললেন, আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গিয়াস উদ্দিন সেলিম স্যারের সঙ্গে কাজ করব, এটা আমার জন্য বিশেষ পাওয়া।

দীঘি আরও বলেন, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগিরিই হয়তো তার আরও সিনেমায় সুযোগ পাব। ‘গাঁইয়া’তে দীঘির বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।

উল্লেখ্য, এর আগে দীঘিকে দেখা গেছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।

দীঘি কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট