1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী হাসপাতালে এফবিসিসিআই এর পক্ষ থেকে অক্সিজেন সামগ্রী প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৪৮৩ বার দেখা হয়েছে

স্হানীয় এমপি আলহাজ্ব নূরুজ্জামান বিস্বাস  এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিনের দেয়া অক্সিজেন সামগ্রী ও মাস্ক তুলে দিচ্ছেন ঈশ্বরদী সরকারি হাসপাতালের টিএইচও এবং আরএমও এর হাতে।

স্টাফ রিপোর্টার॥ শুক্রবার (২৩শে জুলাই) বিকেলে ঈশ্বরদী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য এফবিসিসিআইয়ের চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন এর পক্ষ থেকে একটি অক্সি জেনারেটর, পাঁচটি অক্সিজেন সিলিন্ডার ও দু’হাজার মাস্ক প্রদান করা হয়েছে।

পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আজিজ এসব সামগ্রী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আসমা বেগম ও আরএমও ডা.শামীমের হাতে তুলে দেন।

এসময় ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকালও ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন এলাকার হত দরিদ্র করোনা রোগীদের চিকিৎসার জন্য এফবিসিসিআইয়ের চেয়ারম্যান ও আরটিভির চেয়ারম্যান জসিম উদ্দীন একটি অক্সি জেনারেটর, চারটি অক্সিজেন সিলিন্ডার ও দু’হাজার মাস্ক প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে দাশুড়িয়ার কৃতি সন্তান, ফেন্ডশীপ বিজিনেস লিমিটেডের পরিচালক ও এফবিসিসিআইয়ের সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ স্থানীয় রফিকুল মেডিকেয়ার সেন্টারের স্বত্ত্বাধিকারীর হাতে জসিম উদ্দীনের পক্ষে অক্সি জেনারেটর,অক্সিজেন সিলিন্ডার ও মাস্কগুলি তুলে দেন।

এসময় দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, ডা. রফিকুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্না,বঙ্গবন্ধু সৈনিক ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,মোস্তাক আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে করোনায় বিপদগ্রস্থ দাশুড়িয়া ইউনিয়ন এলাকার গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর,অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক গুলো প্রদান করায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশংসা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট