1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

‘ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মান হবে’ পৌরসভায় দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এমপি নুরুজ্জামান বিশ্বাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩২৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদী রেলগেটে বিশ্বব্যাংকের অর্থায়নে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পাশ করা হয়েছে বলে জানিয়েছেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। মঙ্গলবার দুপুরে বিদায়ী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবস্থাপনায় ঈশ্বরদী পৌরসভা চত্বরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, ঈশ্বরদীর অতি গুরুত্বপূর্ণ ৩টি প্রধান সড়ক প্রশস্তকরণ ইতিমধ্যেই পাশ হয়ে গেছে। সড়কগুলো হলো- ঈশ্বরদী রেলগেট থেকে ইপিজেড সড়ক, ঈশ্বরদী পোস্ট অফিস মোড় থেকে উমিরপুর এবং ঈশ্বরদী শহরের বকুলের মোড় থেকে মুলাডুলি রেলগেট পর্যন্ত।

ঈশ্বরদী পৌরসভার বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পৌরসভার সচিব জহুরুল হক, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়াসহ আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ফিরোজা বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান।

এর আগে সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা পৌরসভায় আসেন। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন পৌর পরিষদ । নতুন মেয়র ইছাহক আলী মালিথা বলেন, তিনি বিদায়ী মেয়রের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে পৌরবাসীর সেবা করতে চান। বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট