1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদী ও পাকশীতে রেলওয়ের বাসাবাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৫৫৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: রেলওয়ে পাকশী বিভাগের ঈশ্বরদী ও পাকশী এলাকায় অবৈধভাবে সংযোগ নেওয়া অন্তত: ১’শ বাসায় মাসিক চুক্তিতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ঐসব বাসাবাড়িতে লাইট,ফ্যান,ফ্রিজ,টেলিভিশন এমনকি রান্না করা হিটার চুলাও ব্যবহার করা হচ্ছে।

ঈশ্বরদী ও পাকশী বিদ্যুৎ সরবরাহ অফিসের দায়িত্বে থাকা ফোরম্যানরা প্রতিটি বাসায় বসবাসকারীদের নিকট থেকে মাসে ২’শ থেকে ২৫০ টাকা করে আদায় করেন যা সরকারী কোষাগারে জমা হয়না। এ কারণে দীর্ঘদিন থেকে সরকারকে প্রতিমাসে মোটা অংকের রাজস্ব হারাতে হচ্ছে এবং বৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। একইভাবে ঐদু’টি অফিসের অনুকুলে প্রতিমাসে নির্দিষ্টহারে বরাদ্দকৃত ডিজেল তেলের একটি অংশও বিক্রির অভিযোগ রয়েছে। রেলওয়ের পাকশী ও ঈশ্বরদীর ঐসব বাসাবাড়ির ঘনিষ্টদের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে,রেলওয়ে পাকশী বিভাগের বৈদ্যুতিক বিভাগে মোট ১৪১০ টি বাসা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বহিরাগতদের নিকট ১৭৭ টি বাসা বরাদ্দ আছে। রেলওয়ে জিআরপি পুলিশের অনুকুলে বাসা বরাদ্দ রয়েছে ১৩০ টি। অনেকেই বরাদ্দকৃত বাসার আঙ্গিনায় নতুন করে ঘর তুলে ভাড়া দিয়েছেন। এর বাইরেও অনেক বাসা রয়েছে যে সব বাসা বরাদ্দ নেই কিন্ত অনেকেই বসবাস করেন।

এসব বাসাতেও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ। আবার অনেক বাসাতে হুঁক লািগয়েও বিদ্যুৎ ব্যবহার করা হয়। এই অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করার প্রচলন এই অঞ্চলে দীর্ঘদিনের। এসব কারণে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক অফিসের পক্ষ থেকে মাঝে মধ্যেই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান চালানো হয়।

অন্যদিকে সম্প্রতি রেলপথ সচিব পরিদর্শনে আসার পর পাকশী অফিসের স্টাফরা কিছু তেল চুরির পর বিক্রি করে ধরা পড়ায় ঐ অফিসের ফোরম্যান মেহেদীকে অন্যত্রে বদলী করে দেওয়া হয়। এলাকার সচেতন মহল এসব অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদগুৎ ব্যবহার ও তেল চুরি বন্ধের দাবি জানিয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ও তেল চুরির অভিযোগ সঠিক না দাবি করে ঈশ্বরদী অফিসের ফোরম্যান রাব্বি জানান,ঈশ্বরদী অফিসের অধীনে মোট ১’শটি বাসায় বৈধ সংযোগ আছে।

পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা (ডিইই) রিফাত শাকিল জানান,অনেকেই বিভিন্ন রকম শক্তি ব্যবহার করে মাঝে মধ্যেই অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহারের চেষ্টা চালায়। খবর পেলেই আমরা অভিযান চালিয়ে সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেই। ইতি মধ্যে ৪/৫ টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রত্যেককে ২০/২৫ হাজার টাকা করে জরিমানা করেছি। তেল চুরির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সম্প্রতি ফোরম্যান মেহেদীকে সান্তাহারের বদলী করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট