1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ

ঈশ্বরদী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগে মতবিরোধ ও প্রার্থী পরিবর্তনের দাবী

  • প্রকাশিত : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৩৯৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদীর সাহাপুরসহ সাত ইউনিয়নে আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী ঘোষনার পর ঈশ্বরদীতে দলীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

সাহাপুর ইউনিয়নের প্রার্থী আকাল সরদারকে পরিবর্তন করে যোগ্য প্রার্থী দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করা হয়েছে। এছাড়াও সোমবার সকালে সাঁড়া ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত প্রার্থী জুয়েল চৌধুরী ও আব্দুর রশিদের মধ্যে বিদ্রোহী প্রার্থী চুড়ান্ত করতে রুধ্যদ্বার বৈঠক হয়েছে। দাশুড়িয়া ইউনিয়নের সকল মনোনয়ন প্রত্যাশিরা সোমবার পর্যন্ত প্রার্থী পরিবর্তনের দাবিতে অটল রয়েছেন। একই কারণে ছলিমপুর ইউনিয়নেও গ্রপিং অটল রয়েছে। সব মিলিয়ে ঈশ্বরদীর সাত ইউনিয়নের নির্বচনকে সামনে রেখে আওয়ামীলীগের মজবুত গ্রুপিং অব্যাহত রয়েছে।
বিভিন্ন মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতাদের দেওয়া তথ্যমতে,সদ্য সমাপ্ত ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ঈশ্বরদীর আওয়ামীলীগের রাজনীতি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। দ্বিধাবিভক্ত গ্রুপের নেতাকর্মীরা পৃথক পৃথক কর্মসুচি পালন করতে থাকে।

এতে সারা ঈশ্বরদীত নেতা কর্মিদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করে। অনেকে  সংঘর্ষের আশংকা করে। এ অবস্থায় পুলিশ প্রশাসন সতর্ক থাকে। উপজেলা আওয়ামীলীগের সম্মেলন শেষ পর্যন্ত কোন সহিংস ঘটনা ছাড়াই শেষ হয়।

এরই মধ্যে একমাসের ব্যবধানে সাত ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে তোরজোড় শুরু হয়। যার যার অবস্থান থেকে শুরু করা নানা কর্মসুচির মাধ্যমে মনোনয়ন পাওয়ার যুদ্ধ। এই মনোনয়ন যুদ্ধে প্রায় ৪০ জন অংশ নেন। গোটা ঈশ্বরদীতে চলতে থাকে জোড়ালো উত্তেজনা।

এরই মধ্যে মনোনয়নপত্র কেনার তারিখ নির্ধারণ হলে সকল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও শীর্ষস্হানিয় নেতা কর্মীরা ঢাকায় গিয়ে অবস্থান করেন।

গত ২৩ অক্টোবর বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রিয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মতে ঈশ্বরদীর সাত ইউনিয়নের চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা হলে ঈশ্বরদীর সাত ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মনোনয়ন বঞ্চিতরা প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন, সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন শুরু করেছে।

সেসব কর্মসুচির মধ্যে সাহাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকাল সরদারের মনোনয়ন বাতিলের দাবীতে গতকাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসুচি পালন করে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ৩ নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী ব্যাপারী,আওয়ামীলীগ নেতা দৌলত ফকির, বাবু ব্যাপারী, নারীনেত্রী আছিয়া খাতুন, সুফিয়া বেগম, হাসিনা বেগম, আম্বিয়া বেগম। বর্তমান চেয়ারম্যান ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরের সমর্থক ও এলাকাবাসী এই কর্মসুচি পালন করে। এসব কর্মসূচিতে তারা অভিযোগ করে বলেন,বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সরাসরি নৌকা বিরোধীতাকারী ও অশিক্ষিত ব্যক্তিকে প্রার্থী করে জনগণকে হতাশ করা হয়েছে। তারা প্রার্থী বদলের জোর দাবি জানান। একইভাবে অন্য ইউনিয়ন গুলিতেও চলছে প্রার্থী পরিবর্তনের নানা সমীকরণ। দাশুড়িয়া ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতা শামসুল আলম বাদশা মালিথা জানান, সোমবার পর্যন্ত এই ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের দাবিতে সকল মনোনয়ন প্রত্যাশিরা অটল রয়েছেন। একই সাথে তারা নানা সমীকরণে ব্যস্ত রয়েছেন। ছলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশি নায়েক অবঃ এম,এ,কাদের জানান,তার ইউনিয়নে গ্রুপিং এখনও আছে। নৌকার বিরোধীতাকারীকে মনোনয়ন দেওয়ায় নিন্দা জানিয়ে ও প্রার্থি পরিবর্তনের দাবি জানিয়ে সাঁড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশি আব্দুর রশিদ জানান, প্রার্থী পরিবর্তণ করা না হলে সকলকে সাথে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। একইভাবে জেলা যুবলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশি জুয়েল চৌধুরী একই অভিযোগ করে বলেন, নেত্রীর কথামত ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়ায় নৌকার বিরোধীতাকারীকে মনোনয়ন দেওয়ায় বয়কট করেছি। সাহাপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকাল সরদার বলেন,মনোনয়ন না পেয়ে একটা পক্ষ আমার বিরুদ্ধে চুলকানী শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট