1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী অনুষ্ঠিত ।। জনস্বার্থে ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের স্মারক লিপি প্রদানে ব্যাপক প্রশংসা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। রেলওয়ের যাত্রীসেবার মান বৃদ্ধি ও  জরুরিভাবে জনমুখি উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন প্লাট ফরমে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে  সোমবার দুপুরে এই গণশুনানীর আয়োজন করা হয় । বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফের সভাপতিত্বে এই গণশুনানীতে অংশ নেন,পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন,,বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার,পাকশী বিভাগীয় প্রকৌশলী/১,মোঃ আব্দুল হানিফ, ,পাকশী বিভাগীয়  প্রকৌশলী/২ মোঃ নাজিব কায়সার,ডিএমই লোকো ময়েন উদ্দিন,পরিবহণ কর্মকর্তা হাসিনা বেগম, ডিএসটিই আহমেদ ইসতিয়াক জহুর,নিরাপত্তা বাহিনীর পাকশীস্থ কমান্ডেন্ট ও ডিইই রিফাত শাকিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, সাংবাদিক আজিজুর রহমান শাহীন,সেলিম আহমেদ,টিটিই মিঠু হোসেন শ্রমিকদলের নেতা ছবিমন্ডলসহ বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগীবৃন্দ।

বিনা টিকিটে ট্রেনে না উঠা এবং নিরাপত্তার স্বার্থে ট্রেনের ছাদে,বাফারে ও গার্ড ব্রেকে না উঠার পরামর্শ দিয়ে গণশুনানীর সভাপতি  মীর লিয়াকত শরীফ বলেন,স্টেশন ও ট্রেনে ধুমপান নিষিদ্ধ এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলানোর নিষেধ করা হয়েছে। তিনি বলেন,দূর্ঘটনা এড়াতে  ও ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে চলতি ট্রেনে মোবাইলে ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকা প্রতিটি সচেতন ট্রেন যাত্রীর নাগরিক দায়িত্ব ।

গণশুনানী পর্বে ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না তার বক্তব্যে বলেন,দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপথ ঈশ্বরদী ও নিকটস্থ জেলার মানুষের স্বার্থে এবং বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার মানবৃদ্ধি কল্পে দেশের চাহিদা মত ইঞ্জিন ও কোচ আমদানি করণ পূর্বক ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনবৃদ্ধি, চালুর অপেক্ষায় থাকা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চালু করা খুবই জরুরি। একই সাথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি কল্পে রাজশাহী থেকে রাতের বেলায় খুলনা গামী একটি এবং ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চালু করা, ঈশ্বরদী বাইপাস স্টেশনে বুড়িমারী, লালমনি, নীল সাগর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলির স্টাপেজ জরুরি হয়ে পড়েছে।

 

তিনি  রেলপথ মন্ত্রনালয়ের  উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন,  দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপথ ঈশ্বরদী ও নিকটস্থ জেলার মানুষের স্বার্থে এবং বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার মানবৃদ্ধি কল্পে দেশের চাহিদা মত ইঞ্জিন ও কোচ আমদানি করণ পূর্বক ঐতিহাসিক ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনবৃদ্ধি, রেভিনিউ ও জনসেবার মান বৃদ্ধি কল্পে চালুর অপেক্ষায় থাকা পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা, ঈশ্বরদী, ঢাকার মধ্যে চালু করা খুবই জরুরি। একই সাথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও রাজস্ব আয় বৃদ্ধি কল্পে রাজশাহী থেকে রাতের বেলায় খুলনা গামী একটি ট্রেন চালু করা জরুরি। ঈশ্বরদী বাইপাস স্টেশনে বুড়িমারী, লালমনি, নীল সাগর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলির স্টাপেজ জরুরি হয়ে পড়েছে। এছাড়াও আরও যে কাজগুলো রেলওয়ে ও জনস্বার্থে বাস্তবায়ন করা জরুরী সেগুলোর মধ্যে ঈশ্বরদীর দুঃখ বলে খ্যাত এবং ঈশ্বরদীকে দুইভাগে বিভক্তকারী রেলগেটে দীর্ঘক্ষণ যানজট সমস্যার বিকল্প সমাধান হিসেবে রেলওয়ে টানেল দিয়ে চলাচলের ব্যবস্থা চালু করণে টানেল নির্মাণ,ঈশ্বরদী লোকোসেডে টার্ণ টেবিল নির্মাণ,স্টেশনের ফুট ওভার ব্রীজে চলন্ত সিঁড়ি নির্মাণ বা লিফট স্থাপন,ঈশ্বরদী স্টেশনে এ্যাপ্রোচ এবং কারপার্কিং স্থাপন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপি আইভুক্ত জাতীয় সম্পদ হার্ডিঞ্জ ব্রীজের ফেন্সিং নির্মাণ,ঈশ্বরদীর ঐতিহাসিক রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিকায়ন করা,ঈশ্বরদী থেকে পাকশী রাস্তা নির্মাণ,পাকশী কবরস্থান থেকে পাকশী রেলওয়ে অফিসে প্রবেশের রাস্তা মেরামত করা উল্লেখযোগ্য।

পরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি  তৌহিদ আক্তার পান্না ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারকলিপি গণশুনানীর সভাপতি মীর লিয়াকত শরীফের নিকট হস্তান্তর করেন। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি  তৌহিদ আক্তার পান্নার  ঈশ্বরদীসহ নিকটস্থ এলাকার জনস্বার্থে দেওয়া বক্তব্য ও স্মারক লিপি প্রদানের বিষয়টি নিয়ে উপস্থিত বিভিন্ন মহলের প্রতিনিধিরা ব্যাপক প্রশংসা করেন।#

ক্যাপশন ।। গণশুনানীতে  সভাপতির বক্তব্য দেন,রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফ।

তাং-২৫/১১/২৫

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট