1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

ঈশ্বরদীতে হেরোইন সহ এক যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ১২২৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে হেরোইন ও নগদ টাকা সহ সোহেল রানা ওরফে ফেন্সি সোহেল (৪৫) নামের যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের দ্বোতলার সিনথিয়া নামের জুতা সেন্ডেলের দোকান থেকে তাকে আটক করে।

আটক ফেন্সি সোহেল ঈশ্বরদী পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও শহরের মশুড়িয়া পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। আটকের সময় তার নিকট থেকে ২০ গ্রাম হেরোইন সহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের দেওয়া তথ্য সুত্রে এসব জানা গেছে।

একাধিক সুত্র জানান, ফেন্সি সোহেল দলীয় ক্ষমতা ব্যবহার করে ও স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় প্রথমের দিকে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলো। এরপর সে হেরোইন ব্যবসা করে আর্থিকভাবেও স্বাভলম্বী ও প্রভাবশালী হয়ে উঠে। মাদক ব্যবসাকে লোকচক্ষুর আড়াল করতে ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিশাল পরিসরে সিনথিয়া নামক একটি জুতার দোকান চালিয়ে আসছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ঈশ্বরদীর ইনচার্জ সানোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে আটক ফেন্সি সোহেল জুতা স্যান্ডেলের ব্যবসার আড়ালে হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের দ্বোতলার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিনথিয়া সু দোকানে অভিযান চালিয়ে প্রথমে দু’ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ উপায়ে রাখা আরো ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য দু’ লাখ টাকা। ফেন্সি সোহেল রানা পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো ৪ টি মাদক মামলা রয়েছে।

সুত্রমতে,শুধু সোহেল রানাই না, ইয়াবা ও হেরোইন ফেন্সিডিলের গডফাদারদের তালিকা পাওয়া গেছে। যেসব গডফাদাররা বিশেষ বিশেষ রাজনীতির আড়ালে ২০/২৫ বছরেরও বেশী সময় ধরে এসব ব্যবসা বিভিন্ন মাধ্যমে চালিয়ে যাচ্ছে। যাদের সম্পদেরও হিসাব নিতে দূর্নীতি মুক্ত দু’দক কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করানো হবে এবং আাইনগত ব্যবস্থা করা হবে বলে ভিন্ন একটি সূত্রজানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট