1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

ঈশ্বরদী  থেকে জনাব আলী জানান ।। উত্তর,দক্ষিন ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত  ঈশ্বরদী ও ঐতিহাসিক পাকশী অঞ্চলসহ আশপাশের এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে হোন্ডাসহসহ নানা প্রকার চুরি ও ছোটখাটো ছিনতাইয়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একের পর এক মোটরসাইকেল , বৈদ্যুতিক তার, বাসাবাড়ির মালামাল এবং গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। জনাকীর্ণ বিনোদন স্পট পদ্মানদীর হার্ডি্জঞ সেতু এলাকা, বাজার,ব্যাংকের সামনে,ধর্মীয় উপাসনালয়ের সামনে অথবা বাড়ির আঙিনা থেকে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে মোটরসাইকেল। সংঘবদ্ধ চোরচক্র মাস্টার কি (নকল চাবি) ব্যবহার করে নিমেষেই এসব যানবাহন নিয়ে চম্পট দিচ্ছে। রাতের আঁধারে গ্রামীণ সড়ক ও ফসলের মাঠের বৈদ্যুতিক তার কেটে নেওয়া হচ্ছে। এতে কেবল গ্রাহকরাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, বরং দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় ব্যাহত হচ্ছে সাধারণের জীবনযাত্রা।  সাধারণ কৃষকদের গোয়ালঘর টার্গেট করে পিকআপ ভ্যান নিয়ে হানা দিচ্ছে চোরেরা। শুক্রবার বিকেলে হার্ডিঞ্জসেতু এলাকা থেকে শামীমের সিবি শাহিন ১২৫ সিসি হোন্ডা চুরি হয়। এলাকাবাসী জানিয়েছে, রবিবার  প্রকাশ্য দিবালোকে পাকশী মেরিন পাড়া থেকে  মালিককে ভয় দেখিয়ে পিকআপভ্যানে করে  একটি গাভী গরু নিয়েগেছে চোর সিন্ডিকেডের সদস্যরা। ফাঁকা বাসা-বাড়ি তো বটেই, মানুষের উপস্থিতিতেও সুকৌশলে জানালা দিয়ে প্রবেশ করে মোবাইলসহ অন্যান্য মালামাল চুরি করা হচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্বে ঈশ্বরদী ও পাকশী অঞ্চলকে শান্তিপূর্ণ মনে করা হলেও, বর্তমান পরিস্থিতিতে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলা তো বটেই, দিনের আলোতেও চুরি হওয়ার কারণে সাধারণ মানুষ এখন ঘরে বা বাইরে কোথাও স্বস্তি পাচ্ছেন না। চুরির এই হিড়িকের পেছনে স্থানীয় মাদকাসক্তদের তৎপরতা এবং কিশোর গ্যাংয়ের প্রভাব রয়েছে বলে ধারণা করছেন অনেকে। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।”  ঈশ্বরদী ও পাকশী অঞ্চলের সর্বস্তরের জনগণ এবং ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জের (ওসি) আশু ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ঈশ্বরদী ও পাকশী অঞ্চলের প্রতিটি পয়েন্টে পুলিশের নৈশকালীন টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা , চোরচক্রের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ,চোরাই মাল কেনাবেচার সাথে জড়িত স্থানীয় সিন্ডিকেটগুলোকে গুঁড়িয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, চুরি রোধে এবং আইন শৃংখলার উন্নয়নে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। খুবশীঘ্রই চুরির সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।#তাং-২০-০৭০২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট