1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার অভিসম্বাদিত ও গণতন্ত্রকামী আপোসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া—-বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানাঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা

ঈশ্বরদীতে র‍্যাবের হাতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪১৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। ঈশ্বরদীতে রাস্তাঘাট,অলিগলিতে দিনে ও রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

শনিবার মধ্যরাতে ঈশ্বরদী শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঈশ্বরদী কাচারিপাড়ার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রোহান (২১), মোহাম্মদ জাবেদ আলীর ছেলে আল আমিন (১৭), মৃত লিটন প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাপ্পি (১৬), মোহাম্মদ আনিস শেখের ছেলে মো. রাকিব (১৭), কদমতলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ শিহাব (১৬), মো. মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭), পূর্বটেংরির মো. হাসান আলীর ছেলে মো. তাহসিন (১৭)।

র‌্যাব-১২ পাবনার কমান্ডার মেজর মো. এহতেশামুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন স্টেশন রোড এলাকায় ঐদিন মধ্যরাতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সদস্যরা। আটককালে তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ঈশ্বরদী উপজেলার বিভিন্ন রাস্তাঘাট,অলিগলিতে দিনে ও রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট