1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অবৈধভাবে পদ্মার শাখা নদী হতে বালু উত্তোলনের সময় বালু লুটেরা চক্রের ১২ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৫৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১২ সদস্যরা ঈশ্বরদী থানাধীন পদ্মার শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের ১২ সদস্যকে গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন, তিন টি বড় ড্রাম ট্রাক, দু’টি ছোট ড্রাম ট্রাক ও নগদ ১৫,০০০/- টাকা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলো বিলকেদার গ্রামের পিতা-মৃত তোফাজ্জল হোসেন প্রামানিকের ছেলে মোঃ জামিরুল ইসলাম,কামিরুল প্রাং এর ছেলে রুমন হোসেন,বাবুল মালিথার ছেলে বাধন হোসেন, রুপপুরের নান্নু মালিথার ছেলে ইমরান মালিথা,মৃত ফজলুল হকের ছেলে ফায়সাল হোসেন,সাহাপুরের মৃত আব্দুস ছেলে শুভ,-চর রুপপুর জিগাতলার খায়রুল মোল্লার ছেলে মোহন মোল্লা,আলহাজ্ব মোড়ের লিয়াকত আলীর ছেলে সিয়াম হোসেন,নাগদহ স্কুল পাড়ার ইব্রাহিমের ছেলে মাসুম আলী,,একই গ্রামের আকবরের ছেলে সাগর ও পাবনা সদর মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে রমজান প্রাং ।

রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ১৫ (১) ধারা মোতাবেক মামলা দায়ের করতঃ জব্দকৃত আলমতসহ তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। রবিবার র‌্যাবের পক্ষ থেকে দেওয়া প্রেসবিজ্ঞপ্তি ও ঈশ্বরদী থানা সুত্রে পাওয়া তথ্যে এসব জানাগেছে।

সুত্রমতে, ঈশ্বরদী থানাধীন বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন পূর্বক ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খানর নেতৃত্বে ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল পদ্মার শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট