1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

ঈশ্বরদীতে বাম্পার ফলনে ধান কাটার ধুম ও কৃষকের মনে স্বস্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৮৮৭ বার দেখা হয়েছে

তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী ।। চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের পর ঈশ্বরদীতে ধান কাটা- ও মাড়াইয়ের ধুম পড়েছে। এসব আমন ধান কেটে জায়গা খালি করা হচ্ছে তিল, মটর, মসুর, খেসারি, কালাই, সরিষাসহ বিভিন্ন ফসল চাষের জন্য । বাম্পার ফলন ও ম‚ল্য বেশী থাকায়
চাষীরা এবার খুশিতে দিন পার করছেন। ধান কাটা মজুররাও তাদের প্রাপ্য মজুর পেয়ে খুশিতে এসব ধানকাটা ও মাড়াই কাজে সঠিকভাবে অংশ নিতে পারায় তাদের পরিবারেও স্বস্তিকর অবস্থা বিরাজ করছে। ঈশ্বরদী এলাকার বিভিন্ন কৃষক,ধান কাটা শ্রমিক ও কৃষি অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে। সূত্রমতে, চলতি মৌসুমে ঈশ্বরদীতে এবার রোপা আমন ধানের আবাদ হয়েছে মোট ৩৬১৫ হেক্টর জমিতে । ইতিমধ্যে ঈশ্বরদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতকালীন ফসল সরিষার চাষও শুরু হয়েছে। পাশাপাশি ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় খেসারি, কালাই, তিল, মটর, মসুর, আলুসহ নানা প্রকার ফসল চাষের প্রস্তুতি নিয়েছেন কৃষকরা। চলতি আমন মৌসুমে বর্ষার পানি পর্যাপ্ত না পাওয়ায় বিপাকে পড়েছিলেন আমন চাষিরা। আবার দেখা দিয়েছিলো সার সংকট এবং হঠাৎ তেলের দাম বৃদ্ধি। সব মিলিয়ে ধান চাষে খরচ বেশি হয়েছিলো কৃষকদের। আবার ধান কাটা-মাড়াইয়ে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ২ থেকে ৩ হাজার টাকার মতো। চাষিরা জানান, যদি ধানের দাম সরকার বাড়ায় তাহলেচাষিরা লাভের মুখ দেখবেন অন্যথায় লোকসান গুনতে হবে। সোনালি রঙের ধান কেটে আঁটি বেঁধে খোলা মাঠে ফেলে রাখছেন কৃষকরা। এতে গোটা মাঠ সোনালী রংয়ের চাদরে আবৃত হয়ে আছে। ধান কাটা এবং মাঠ থেকে ধান তোলার সাথে সরিষা চাষের জন্য জমিতে ফেলা হচ্ছে সরিষা বীজ। সেলিম পুরের কৃষক সলেমান জানান এবার আমি পাঁচ বিঘা জমিতে আমন চাষ করেছি। আশানুরূপ ফলন হয়েছে। ধানের মূল্য ভালো থাকলে লাভ করতে পারব। এবং বিঘা প্রতি ১৬ থেকে ১৭ মন ধান
পাবো। মুলাডুলির কৃষক নবাব আলী বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। ইদুরের উপদ্রবটা এবার বেশী থাকার কারণে সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছি, ফলন ভালো হওয়ায় তা পুষিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট