1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

    ঈশ্বরদীতে বাড়ি ও সম্পত্তি আত্মসাতের জন্য চাচা কর্তৃক ভাতিজাকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারে,ঈশ্বরদী, ।। ঈশ্বরদীর বাবুপাড়ার   চাচা সাইফুল ইসলাম ও চাচাতভাই সায়েম কর্তৃক ভাতিজা মাহবুবুর রহমান ইভনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও হাতের রগ কেটে  গুরুতর জখম করা হয়েছে । গত ২৪/০৯/২৫ ইং তারিখ সকালে নিজ বাড়িতে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে রক্তাত্ব জখম করা হয় । এ বিষয়ে গত ২৫/০৯/২৫ ইং তারিখে মাহবুবুর রহমান ইভন বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ।

 শনিবার সকালে ঈশ্বরদী থানায় দায়ের করা এজাহার,আহত ইভনের চাচা ও মামলার সাক্ষী  জিয়াউল করীম কামরুলের দেওয়া অভিযোগ এবং ঈশ্বরদী থানাসূত্রে জানাগেছে, মাহবুবুর রহমান ইভন গত ২৪/০৯/২০২৫ তারিখ সকালে নিজ পৈতৃক বাড়িতে প্রবেশের সময় ঈশ্বরদীর খান মার্কেটের স্টার এন্টারপ্রাইজ ইলেকট্রিক দোকানের মালিক আব্দুস সবুর মধু ও মোহাম্মদ আলীর সহযোগিতায় তাদের ভাই সাইফুল ইসলাম ও তার ছেলে স্টার এন্টারপ্রাইজের কর্মচারী সায়েম তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও হাতের রগ কেটে দেয়। এসময় ইভনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে ইভনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঈশ্বরদী হাসপাতাল কর্তপক্ষ তাকে পাবনা সদর হাসপাতালে রেফার করে ইভনকে আক্রমন করে আহত করার বিষয়টি ৯৯৯ নম্বরে এ ফোন করে পুলিশকে অবহিত করা হয়।

এদিকে ঘটনার পর চাচা সাইফুল,বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ইভনের ঘর দখল করে নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্র, ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল অবৈধভাবে দখল করে ঘরে তালা লাগিয়ে  দেয়।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট