1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

ঈশ্বরদীতে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৮ বার দেখা হয়েছে
 পিলু সরদার ,ঈশ্বরদী থেকে।। বর্নাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে দিনব্যাপী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আনন্দ র্যালী ও কার্যালয়সহ শহরের প্রধান সড়ক সমুহে আলোকসজ্জা।
আজ ১ সেপ্টেম্বর’২৫ সকাল ৯টায় শহরের রেলগেটস্থ নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দিনব্যাপী গৃহিত কর্মসূচির শুভ সূচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ মালিথা। সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম ফজলুর রহমান। সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল। এসময় কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবিব, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আক্কাস আলী মেম্বার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, আনোয়ার হোসেন জনি, সেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান, যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল, সেচ্ছাসেবকদল নেতা মামুনূর রশির নান্টু, মাহমুদুর রহমান জুয়েল, খোরশেদ আলম দীপু, আক্তার হোসেন নিপা, যুবদল নেতা মাহমুদ হাসান, এলবাস উদ্দিন সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের উত্তরাঞ্চলের রেলওয়ে নাজিমুদ্দিন হাইস্কুলে সমবেত হয়। পরে প্রধান অতিথি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর নেতৃত্বে প্রায় ৩০ হাজার নেতাকর্মীর বিশাল আনন্দ র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালের শহীদ মিনার চত্বরে এসে পথসভা করে।
এখানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান অতিথি বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ মালিথা ও কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আহসান হাবিব।
সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। সঞ্চালনা করেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রায় ৩০ হাজার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট