1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে ট্রেন দূর্ঘটনায় তিনজন সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪৮৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : ঈশ্বরদীতে মালবাহী ট্রেন ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এবং ইঞ্জিন ও দু’বগি লাইনচ্যুতির ঘটনায় ডিএসটিই এমএম,রাজিববিল্লাকে আহবায়ক করে চার সদস্যের গঠিত তদন্ত কমিটি দায়িত্ব পালনে অবহেলার দায়ে ট্রেনের (এলএম) চালক,সহকারী চালক ও অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা, পাকশী বিভাগীয় সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানাগেছে।

সুত্রমতে,মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে ঈশ্বরদী-খুলনা মেইন লাইনের ঈশ্বরদী রেলওয়ে রেলগেট পাতিবিলের নিকট একটি তেলবাহী ট্রেনের সাথে অপর একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় কোন হতাহত হওয়ার ঘটনা না ঘটলেও উত্তর ও দক্ষিণাঞ্চল এবং ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী চারটি আন্তঃনগর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে কিছু যাত্রীসহ রেলসংশ্লিষ্টদের ভোগান্তি বেড়ে যায়।

রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে দেওয়ার পর খুলনা অভিমুখে যাবার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায় । এসময় পাথরবোঝাই অপর একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা যাবার পথে একই স্টেশনে এসে দাঁড়ায়।

এ সময় পাথরবোঝাই ট্রেনটির শান্টিংয়ের প্রয়োজনে রাইন পরিবর্তনের সময় তেলবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এই র্দর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করে। সকাল ছয়টার মধ্যেই সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট