1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ঈশ্বরদীতে কাউন্সিলরের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর ও যুবলীগ সভাপতি কামাল হোসেন ও তাঁর অসুস্থ্য ভাতিজা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি
হৃদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তীব্র শীতকে উপেক্ষা করে ১ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৫/৬’শ নারী-পুরুষের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শৈলপাড়া বারো কোয়ার্টার মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে মিছিলকারীরা পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথার বাড়ির সামনে বিক্ষোভ করে শ্লোগান দেয়।
বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীরা দাবি করে বলেন, পর পর দুইবারের নির্বাচিত কাউন্সিলর কামাল হোসেন বুধবার
রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অনার্স পড়ুয়া ছাত্রলীগ নেতা হৃদয় হোসেনও হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে কামাল উদ্দিন ও হৃদয়
হোসেনের নামে মামলা দায়ের এবং তাদের গ্রেফতার করা
হয়েছে। এলাকায় কামালের জনপ্রিয়তা ও ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি আওয়ামী রাজনীতি ধ্বংসের জন্য
মিথ্যাভাবে তাদের ফাঁসানো হয়েছে।,এই হত্যাকান্ডের
সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত আসামীদের গ্রেফতার এবং নির্দোষীদের মুক্তির দাবি জানানো হয়। কাউন্সিলর কামাল উদ্দিনের স্ত্রী শারমিন সুলতানা স্বপ্না, রেখা খাতুন, রীমা খাতুন প্রমূখ এসময় বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বলেন, বুধবার রাতে বাড়ি থেকে ঐদু’জনকে তুলে নিয়ে গেলেও মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শুক্রবার সকালে। এবিষয়ে ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা বলেন, কাউন্সিলর কামাল উদ্দিন পর পর দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি। আমি শতভাগ নিশ্চিত হত্যাকান্ডের
সাথে কামালের কোন সম্পৃক্ততা নেই এবং ঘটনার ধারে
কাছেও সে ছিলো না। কি উদ্দেশ্যে কেন যে তার নামে
মামলা দায়ের এবং গ্রেফতার হলো তা আমার বোধগম্য
নয়। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি
জানান তিনি।

উল্লেখ্য,গত ৪ জানুয়ারি রাতে শহরের পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে এক লেগুনা চালকের গ্লাাস ভাঙ্গা নিয়ে বিরোধের জের ধরে মামুন হোসেন (২৬) নামের এক রিকশাচালক গুলিতে নিহত হয় একই ঘটনায় রকি হোসেন ও সুমন হোসেন নামের আরও দুজন আহত হন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নিহত মামুনের মা লিপি খাতুন এ ঘটনায় বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার বিকেলে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলা হওয়ার পর র‌্যাব আসামিদের ধরতে অভিযানে নামে। শুক্রবার দুপুরে শহরের শৈলপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি কামাল হোসেন এবং হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট