1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৭৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন।বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে এদেশের দামাল ছেলেরা পরাধীনতার শৃংখল ভেঙে  দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে।জীবন বাজি রেখে ছিনিয়ে আনে এদেশের স্বাধীনতা।এই ঐতিহাসিক ভাষণ বিশ্ব স্মৃতির আন্তর্জাতিক নিবন্ধনের স্বীকৃতি পেযেছে।

ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় এই ঐতিহাসিক দিবসটি পালন করেন। সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ পুষ্পমাল্য অর্পণ করেন। পাবনা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর পক্ষ থেকে পুষ্প মাল্য  অর্পণ করা হয়।

এরপরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসহাক আলী মালিথার নেতৃত্বে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও ইব্রাহিম হোসেন, যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল, মিলন চৌধুরী, রুহুল আমিন কুদ্দুস, আরিফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, সজীব মালিথা, ছাত্রলীগ নেতা আরমান খন্দকার ও মারুফ হাসানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও মহিলা আওয়ামী লীগ, মহিলা জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা এবং অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট