1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

ঈশ্বরদীতে এক প্রভাবশালীর বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ, ফসলের ক্ষতির আশংকা

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৯০ বার দেখা হয়েছে

তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে আবাদী কৃষি জমিতে পুকুর খনন করছে জিয়াউল আবেদীন স্বপন নামে এক প্রভাবশালী ব্যক্তি। এতে যেমন একদিকে কমছে কৃষি জমি অনদিকে ফসলের মাঠে জলাবদ্ধতার শংকা কৃষকদের। স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে, প্রতিকার পেতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসি। দীর্ঘদিন ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী জহির মুহাম্মদ জিয়াউল আবেদীন ওরফে স্বপন ঈশ্বরদীর শেখপাড়া, মৃধা পাড়া এলাকায় কৃষি জমিতে পুকুর খনন করছে। এস্কেভেটর দিয়ে একের পর এক পুকুর খনন করে, ট্রাক্টরের মাধ্যমে মাটি বিক্রি করছে আশপাশের বিভিন্ন এলাকায়। পাহাড়ের সমান উঁচু করে পুকুরপাড় বাধাই করে এই কৃষি মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে । ফলে আসছে বর্ষা মৌসুমে অন্তত‍: চারশো একর
জমির ফসল পানির নিচে তলিয়ে যেতে পারে। পাশাপাশি জলাবদ্ধতা হতে পারে বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে খননকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী জহির মুহাম্মদ জিয়াউল আবেদীন ওরফে স্বপনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেকে প্রতিহিংসার শিকার দাবি করে খননের নিয়ম কানুন সঠিকভাবে জানতেন না বলে জানান তিনি। এবং বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে সেইসাথে অনুমতি নিয়ে কনন কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন। তবে কৃষি মন্ত্রনালয়ের পুকুর খননে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্বেও কৃষি বিভাগের দায়িত্বশীলদের ম্যানেজ করেই নাকি ঈশ্বরদীর বিভিন্ন এলাকার কৃষি জমিতে অসংখ্য পুকুর খনন করা হয়েছে এবং হচ্ছে বলে এলাকার ভিন্ন ভিন্ন সূত্র দাবি করেছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস জানান,
এলাকাবাসির দেওয়া অভিযোগের সত‍্যতা পাওয়ায় পুকুর খননে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে আবারও খনন কাজ করায় ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ উপজেলায় অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত রাখার কথাও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট