1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আক্রান্ত-৩

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ১৩৭৬ বার দেখা হয়েছে

দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু ও শনাক্ত ২২৭৫ জন

স্টাফ রিপোর্টার ॥ করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসুচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘‘নো মাস্ক নো সার্ভিস’’ লেখা ব্যানার নিয়ে শহরে র‌্যালি করা হয়েছে। এছাড়াও শহরে মাইকং করে জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্ঠা করা হচ্ছে। মাঝে মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানাও করা হচ্ছে। আবার জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসসহ তিনজনকরোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্য দু’জন হলেন, ঈশ্বরদী হাসপাতালের ডা. আব্দুল বাতেন ও তার স্ত্রী ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক পারভিন সুলতানা। করোনা পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান। বৃহস্পতিবার রাতে সিভিল পাবনা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এ তথ্য ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাপিএম ইমরুল কায়েস সাংবাদিকদের নিকট এসব তথ্য জানিয়েছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে শরীরে সামান্য জ্বর অনুভব হলে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়ার পর তিনি করোনায় আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়।
এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু ২ হাজার ২৭৫ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। একই সাথে এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন করোনা রোগী শনাক্ত এবং শুক্রবার ১৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২ জন বলেও অধিদপ্তর জানিয়েছে। ওদিকে অধিদপ্তর এও জানিয়েছে গতকাল বৃহস্পতিবার ৩০ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ২ হাজার ৩৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট