1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরাকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০৫৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স।। ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরাকে। ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা জোরালো করা হবে বলে জানিয়েছে আমেরিকা।ইরান স্বীকার করেছে, ইরাকের উত্তরে কুর্দিদের এলাকার রাজধানী এরবিলে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। রোববার ভোররাতে এই হামলা হয়।এরপরই ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এই হামলার প্রতিবাদ করেছে। তারা বলেছে, এটা ইরাকের সার্বভৌমত্বের উপর হামলা।এই হামলায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে২৪ টিভি চ্যানেলের স্টুডিও এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।ইরানের ক্ষমতাশালী রেভলিউশনারি গার্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা এরবিলে ইসারায়েলি চক্রান্তের একটি কৌশলগত কেন্দ্রে হামলা করেছে। তাদের হুমকি, এরকম আরো আক্রমণ ভবিষ্যতে হতে পারে।ইসরায়েলের চক্রান্ত নিয়ে তারা বিশদে কিছু বলেনি, শুধু জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের হামলায় দুই জন রেভলিউশনারি গার্ড মারা গেছেন। ইসরায়েল এই অভিযোগের কোনো জবাব দেয়নি। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমি ফোনে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন, তার দেশ বাইরের কোনো শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার মঞ্চ হতে পারে না। মার্কিন সুরক্ষা পরামর্শদাতা সুলিভান জানিয়েছেন, অ্যামেরিকা এই হামলার কড়া নিন্দা করছে। তিনি জানিয়েছেন, ”আমরা ইরাক সরকারকে সমর্থন করি। ইরান এই হামলার জন্য দায়ী। আমরা আমাদের সহযোগী দেশকে সমর্থন করব। মধ্যপ্রাচ্য জুড়েই ইরান এরকম বিপদের কারণ হয়ে উঠছে।”তিনি বলেছেন, ইরান কোনো কারণ ছাড়াই এরবিলে একটি অসামরিক ভবন আক্রমণ করেছে।অ্যামেরিকার সাহায্যকুর্দি সরকার জানিয়েছে, সেখানে ইসরায়েলের কোনো কেন্দ্র নেই। তাদের দাবি, ইরান অ্যামেরিকার দূতাবাস লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দূতাবাস চত্বরের কাছাকাছি এলাকায় গিয়ে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।তবে অ্যামেরিকা জানিয়েছে, তাদের দূতাবাস লক্ষ্য করে হামলা হয়েছিল, এমন কোনো প্রমাণ নেই।সুলিভান জানিয়েছেন, ওয়াশিংটন ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। তিনি বলেছেন, ”আমরা ইরাক সরকারের সঙ্গে কথা বলছি। তাদের আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাই, যাতে ইরাকের শহরগুলি সুরক্ষিত হয়।” জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণের নিন্দা করেছে। তারা বলেছে, এর ফলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বাধা পড়তে পারে।জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট