1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ‘সামারা এন্টারপ্রাইজ হোলসেল এন্ড রিটেইল সুপার শপ’-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন ​।। “সাশ্রয়ী দামে সেরা মান—সামারায় আস্থা প্রতিদিন প্রতিয়মান​ বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্য ন্ত প শ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জথসেকশনে বার্ষিক পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর আহমেদ মাহবুব চৌধুরী বিএনপির একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্র এবং মানুষের উন্নয়ন, আমরা সন্ত্রাস ও আঞ্চলিকতায়  বিশ্বাস করিনা, সারা দেশকে ধারণ করি—পাবনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026 ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

ইতালি দেশ কেমন? নতুন কোটায় শুরু হচ্ছে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৭৭ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদক : ইতালি পশ্চিম ইউরোপের একটি সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় প্রাচীন রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং এটি ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চালু আছে। এর উত্তর সীমান্তে আল্পস পর্বতমালাসংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড,অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগরসংলগ্ন দুই দ্বীপ সিসিলি ও সার্দিনিয়াসহ আরো বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো এবং ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত হলেও কাম্পিওনে দি’কে সুইজারল্যান্ড ধারণ করেছে।

বর্তমান ইতালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে ইতালিকে বিশ্বের ২৩তম উন্নত দেশ হিসেবে গণ্য করা হয় ও জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা দশে ইহার স্থান।ইতালীয়রা খুব উন্নত জীবন-যাপনে অভ্যস্ত এবং প্রতি কাপিটাতে আছে উচ্চ নমিনাল জিডিপি।ইতালি হচ্ছে ইউরোপিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোজোনেরও একটি অংশ। এছাড়াও এটির জি৮,জি২০ এবং ন্যাটোর সদস্যপদ রয়েছে। ইতালির রয়েছে বিশ্বের অষ্টম বৃহত্তম নমিনাল জিডিপি,দশম উচ্চতর জিডিপি এবং ষষ্ঠ বৃহত্তম সরকারি বাজেট।

এটি অরগানাইজেশন ফর ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কাউন্সিল অব ইউরোপ,ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড ন্যাশন্সের সদস্য। ইতালির রয়েছে বিশ্বের নবম বৃহত্তম ডিফেন্স বাজেট এবং ন্যাটো নিউক্লিয়ার সরঞ্জামের অংশীদারত্ব। ইতালির ইউরোপীয় ও পৃথিবীব্যাপী সামরিক,সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কে বিশাল ভূমিকা পালন করে। ইউরোপীয় রাজনৈতিক,সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব দেশটিকে দিয়েছে আঞ্চলিক শক্তি। দেশটির রয়েছে সরকারি উচ্চ শিক্ষা কাঠামো ও উচ্চ বিশ্বায়িত জাতি।

ইতালিতে গত ২ ডিসেম্বর থেকে শুরু হয় ওই বছরের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’। এর তারিখ নির্ধারণ করা হয়েছিল ২, ৪ ও ১২ ডিসেম্বর। এবার স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে ২০২৪ সালের কোটায়। জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২০২৪ সালের কোটায় স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। এবার তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ৫, ৭ ও ১২ ফেব্রুয়ারি। তবে এই ক্লিক ডে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ অবস্থায় দালালদের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।

কারণ, ইতালির চলতি বছরের স্পন্সর ভিসা নিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক বাংলাদেশি। চলতি বছর দেড় লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও, দালালদের অপতৎপরতায় ৬০ শতাংশ ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে।

ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থাগুলোর তথ্য বলছে, দালালদের খপ্পরে পড়ে বেশিরভাগ বাংলাদেশির আবেদন বাতিল হয়ে যাচ্ছে। অবৈধ পথে ইতালিতে শ্রমিক প্রবেশ বন্ধ করতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। গেল ডিসেম্বরে ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লক্ষাধিক।

বৈধপথে শ্রমিক নেয়ার উদোগ নেয়ার মধ্যেই এক শ্রেণির অসাধু দালালের খপ্পরে পড়ে প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইতালিতে ঢুকছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

সময়  টিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট