1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

আল জাজিরায় প্রচারিত “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” সম্পুর্ন মিথ্যা, উদ্দ্যেশ্যপ্রনোদিত ও রাজনৈতিক মদদপুষ্ট-পররাষ্ট্র মন্ত্রনালয়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩০৬ বার দেখা হয়েছে

স্বাধিনতার কন্ঠ ডেক্স।। কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরায় “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” শিরোনামে প্রচারিত প্রতিবেদনকে সম্পুর্ন মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক মদদপুষ্ট অপপ্রচার উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত সোমবার (১ ফেব্রুয়ারি) ওই প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা।

ঐ বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকার আল জাজিরা নিউজ চ্যানেলের ‘‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’’ শিরোনামে প্রচারিত একটি মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন সম্পর্কে জানতে পেরেছে। এটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর সিরিজ, যা উগ্রবাদী সংগঠন জামায়াতে ইসলামীর সঙ্গে কুখ্যাত ব্যক্তিদের যোগসাজশে রাজনৈতিক মদদপুষ্ট অপপ্রচার বলে স্পষ্ট। একাত্তরে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করছে সংগঠনটি।’

প্রতিবেদনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালিকে হত্যা ও দুই লাখ নারীর সম্ভ্রমহানীতে জামায়াতের ভূমিকার কথাও তুলে ধরা হয়নি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এটি আল জাজিরার রাজনৈতিক পক্ষপাতমূলক প্রচারণার প্রতিচ্ছবি। এর প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যানকে মুক্তিযুদ্ধে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জে করার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’

‘এটি লক্ষ্যণীয় যে, আল জাজিরার অভিযোগের মূল ‘উৎস’ হলেন একজন কথিত আন্তর্জাতিক অপরাধী, যাকে আল-জাজিরা নিজেই ‘মানসিক রোগী’ বলে দাবি করেছে। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে ওই ব্যক্তির যোগসাজশের ছিটেফোঁটা প্রমাণও নেই। মানসিকভাবে অপ্রকৃতস্থ কোনো ব্যক্তির কথার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের পক্ষে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, ‘এতে অবাক হওয়ার কিছু নেই যে, জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় কয়েকজন দণ্ডিত পলাতক আসামি এবং নিন্দিত ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের সঙ্গে প্রতিবেদনটি মিলে যায়। সংগঠনটি বহুবার আন্তর্জাতিক উগ্রবাদী দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে ষড়যন্ত্র করেছে, বিশেষ করে আল জাজিরার সঙ্গে…’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লন্ডন বা অন্য কোথাও বসে কাজ করা চরমপন্থি ও তাদের মিত্রদের দ্বারা প্ররোচিত হয়ে তৈরি এই অপ্রচারটি প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে চলছে। অথচ, আল-জাজিরা এমন একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিজেকে ‘হিংসাত্মক রাজনৈতিক নকশার হাতিয়ার’ হওয়ার সুযোগ দিয়েছে, যা বাংলাদেশকে দুঃখিত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট