1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

আবারো চমকে দিলেন সোনম কাপুর

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৬২৪ বার দেখা হয়েছে

সোনম কাপুর বরাবরই একজন ফ্যাশন আইকন ছিলেন। তাঁর সাজ,পোশাক দিয়ে বারবার সবার নজর কেড়েছেন। এমনকি মা হওয়ার পরও তিনি এতটুকু বদলাননি। গত কয়েক দিনে নানা রূপে,নানা সাজে একের পর এক ছবি দিয়ে চমকে দিচ্ছেন সোনম কাপুর। চলুন দেখে নিই তাঁর ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত কিছু ছবি ও বিস্তারিত তথ্য।

রোববার সকাল সাড়ে ১০টায় এ ছবি শেয়ার করেন সোনম। চেষ্টা আর সঠিক পথে পরিশ্রম করলে পুরোনো চেহারায় ফেরা যায়,বলিপাড়ায় তার অন্যতম উদাহরণ সোনম কাপুর। গত বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামের পাতায় ‘নতুন’ সোনমের ছবি দেখে তাই স্বাভাবিকভাবেই চোখ ধাঁধিয়েছে অনুরাগীদের।

সোনমের পরনে সোনালি জরির কাজ করা জমকালো লেহেঙ্গা,কানে ঝোলা দুল,চুল টেনে খোঁপা করে বাঁধা—নতুন বছরের শুরুতে চমক দিলেন সোনম। ২০২২ সালের আগস্ট মাসে মা হয়েছেন সোনম। কিন্তু মা হওয়ার পরবর্তী যে ‘স্ট্রাগল’, সেটা শেষ হয়নি। তবে সোনমকে দেখে তা অবশ্য বোঝার উপায় নেই। ছেলের জন্মের ১৬ মাসের মাথায় নতুন রূপে ধরা দিলেন ‘প্রেম রতন ধন পায়ো’র নায়িকা।

সোনম নিজেই জানিয়েছেন,তিনি কোনো ক্র্যাশ ডায়েট করেননি। স্লিম হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমেও পড়ে থাকেননি। ফিট থাকতে যতটুকু শরীরচর্চা করা যায়,সেটুকু। দীর্ঘ দেড় বছরের একটু বেশি সময়ের পর বিশেষ কোনো চেষ্টা ছাড়াই আবার পুরোনো চেহারায় ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।

সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে,‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণি নায়ক দুলকর সালমান। এরপর ওটিটিতে ‘একে ভার্সেস একে’-তে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁকে ক্যামিও হিসেবে দেখা গিয়েছিল। এরপর শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে, মা হওয়া—সবকিছু নিয়ে চরম ব্যস্ত ছিলেন সোনম।

বক্স অফিসে খুব বেশি সুপারহিট সিনেমা দিতে পারেননি তিনি। তবে নীরজার মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। লাইফস্টাইল এশিয়ার প্রতিবেদন মোতাবেক,৯৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে সোনম কাপুরের।

কারনলেজ ডটকমের প্রতিবেদন অনুযায়ী,চলতি বছরে ১১৫ কোটির ব্যাংক ব্যালেন্স রয়েছে তাঁর। বছরে ১২ কোটিরও বেশি টাকা আয় করেন তিনি। সেই হিসাব অনুযায়ী, সোনম কাপুরের মাসিক আয় এক কোটির বেশি। সোনম কাপুর ছুটে বেড়াতে ভালোবাসেন।

সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন থেকে মোটা টাকা আয় করেন সোনম। এটিই তাঁর আয়ের মূল উৎস। ল’রিয়েল প্যারিস, কল্যাণ জুয়েলার্স, স্নিকার্স, মাস্টারকার্ড ইন্ডিয়া, কোলগেটসহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মুখ সোনম।

সোনম কিন্তু অভিনয়ের পাশাপাশি প্রযোজনা শুরু করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেন তিনি। এ ছাড়া রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন অনিল কাপুরের সুযোগ্য কন্যা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট