1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন  করতে হবে  —-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সমাজ উন্নয়নে নাট্য ও গীতকার ঈশ্বরদীর সাইফুল এখন ভেজালমুক্ত সফল ফল ব্যবসায়ী উন্নয়ন নিয়ে ভাবেন———— বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আমার রাজনৈতিক ক্যারিয়ারের মূলে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী—সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী অনুষ্ঠিত ।। জনস্বার্থে ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের স্মারক লিপি প্রদানে ব্যাপক প্রশংসা ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত ।। পাবনা-৪ আসনের প্রার্থীতা পরিবর্তণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যব্যক্তির মর্মান্তিক মৃত্যু কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে যারা আমাকে বিজয়ী করেছিলো তারা সবাই আমার কাজ করছেন- — বিএনপির কেন্দ্রিনেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আল্লাহর হুকুম মতে প্রত্যেকটি কাজে অংশ গ্রহণ করলে সমাজের উন্নয়ন হবে– বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। ঈশ্বরদীতে সাংবাদিক মাসুম ও ইউসুফের পিতার ইন্তেকাল ।। জানাজা পড়ালেন জেলা জাময়োতের আমির। বিভিন্ন মহলের শোক প্রকাশ

আওয়ামীলীগ সরকার ব্যাবসা করতে আসেনি, জনগনের সেবা করতে এসেছি-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২০৩ বার দেখা হয়েছে

স্বাধিনতার কন্ঠ ডেক্স।।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি এটা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি। জনগণের সেবা করতে এসেছি; সেবক হিসেবে এসেছি।নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। কারও কাছে হাত পেতে আমরা চলতে চাই না।’

আরো বলেন, ‘ছিয়ানব্বই সালে যখন আমি সরকার গঠন করি, দেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমি এটা বলব, যারা ক্ষমতায় ছিল, দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা কখনো চায়নি। আমদানির ওপরই বেশি তাদের আন্তরিকতা ছিল। তার কারণ হলো তাদের নিজেদের কিছু লোক আমদানি করে ব্যবসা করবে।’

দেশবাসীর উদ্যেশে তিনি বলেন, ‘একটু জমিও যদি থাকে, তাতে নিজের ঘরের জন্য যা প্রয়োজনীয় সেটা চাষ করুন। তাহলে খাদ্য ঘাটতি কমবে। সকলের চেষ্টায় খাদ্যের উৎপাদন আরও বাড়াতে হবে।’

সুষম খাবারের বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন মানুষের সামর্থ্য বেড়েছে। মানুষ এখন ভাতের পাশাপাশি কিছু আমিষও কেনে। এজন্য সুষম খাবারের দিকে নজর দিতে হবে। এর জন্য প্রচার বাড়াতে হবে। জনগণকে জানাতে হবে যে শিশুরা কী খাবে, বৃদ্ধরা কী খাবে আর একজন গর্ভধারিণী মা কখন কী খাবে।’

এ সময় শেখ হাসিনা ভেজাল খাদ্য বিক্রেতাদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়ে বলেন, ‘দুই পয়সা বেশি লাভের আশায় তারা খাদ্যে ভেজাল দেয়। কেমিক্যাল মেশায়, পঁচা-বাসি খাবার মানুষকে খাওয়ায়। সেটা যেন না করে সে জন্য তাদের প্রথমে সচেতনতা তৈরি করতে হবে। না মানলে কঠোরভাবে দমন করতে হবে।’

কেন্দ্রীয় ফুড টেস্টিং ল্যাবরেটরির পাশাপাশি প্রতিটি জেলায় ফুড টেস্টিং ল্যাব তৈরির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে একশ ইকোনমিক জোন করছি। সেখানে অনেকে খাদ্য প্রক্রিয়াকরণ করবে, রফতানি করবে। তাদের সার্টিফিকেট লাগবে। সেজন্য প্রতি বিভাগে অন্তত একটা ল্যাব প্রয়োজন। গ্রাম থেকেও যেন খাদ্য পরীক্ষার ব্যবস্থা থাকে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট