1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026 ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন
অন্যান্য

ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।। ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা। কোমল মতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শেকড় মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন

বিস্তারিত

আরজু খানের উদ্যোগে ও সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ।। প্রায় হাজার ব্যক্তির অংশ গ্রহণ

স্টাফ রিপোর্টার ।। গত ১৬ ডিসেম্বর মহান বিজয়দিবসে পাকশী রিসোর্টের নিকটস্থ বাজারের মুখে বেগম খালেদা জিয়াসহ দেশের সকল অসুস্থ্য ব্যক্তিদের রোগমুক্তি কামনা  এবং দেশের সকল শহীদ ও পাকশী রেলওয়ে বাজারের

বিস্তারিত

ঈশ্বরদীর কামাল পুরে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে  বিএনপির সভাপতি বীর মোল্লাহ গুলিতে নিহত

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদ,পাবনা ।। ঈশ্বরদীর কামালপুরে জমিজমা, ব্যবসা বাণিজ্য ও অর্থ সংক্রান্ত সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে বিরাজমান বিরোধের জেরে চাচাত ভাইয়ের ছোড়া গুলিত লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহবায়ক বীরু মোল্লাহ

বিস্তারিত

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে  ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে  মহান বিজয় দিবস পালিত,বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা

ক্যাপশন ।। যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে    ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উদযাপনের খন্ডচিত্র।ছবি ১ থেকে ৬ পর্যন্ত।# এডভোকেট হেদায়েত-উল হক/এএ আজাদ হান্নান ।। যথাযোগ্য মর্যাদা,গভীর

বিস্তারিত

আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

জলিল,ঈশ্বরদী ।।  আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি তিনি হবেন বেগম খালেদা জিয়া এবং প্রকৃত বিএনপি নেতা যার কাছে মানুষ নিরাপদ ও যাকে ভোট দিয়ে বিজয়ী করবে

বিস্তারিত

ঈশ্বরদী থেকে সান্তাহার পর্যন্ত পরিদর্শন করলেন রেলের জিআইবিআর মইনুল ইসলাম

বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।। পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী ও পাকশী বিভাগের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে রেল লাইন,সিগ্নেলিং,ক্যারেজ ও লোকোসেডসহ গুরুত্বপূণৃ সকল বিভাগের বাস্তব অবস্থা পরিদর্শণ পূর্বক চিহ্নিত করণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের

বিস্তারিত

বিএনপিকে গালাগালি করে শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক দলের যারা উত্তর সূরী ছিলেন তারা আজকে বিএনপির ওপরের দিকে রয়েছে— বিএনপির কেন্দ্রিয় নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

স্টাফ রিপোর্টার  ।। যারা প্রকৃত বিএনপি করে  বিএনপি প্রতিষ্ঠা করেছে তারা আজ  ব্যর্থ ঠিক আর যারা সেই সময়  বিএনপিকে গালাগালি করে শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক দলের উত্তর সূরী তারা

বিস্তারিত

ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন,প্রথম দিনেই ব্যাপক সারা

এম,রহমান ।। তরুণদের বেকারত্ন দূরীকরণ,আত্ন কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। খায়রুল গ্রুপের পক্ষ থেকে শুক্রবার সকালে ঈশ্বরদীর জয়নগরস্থ

বিস্তারিত

বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন  করতে হবে  —-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী : বাংলাদেশ রেলওয়ে অনেক পুরাতন হয়ে গেছে বলেই রেলকে মর্ডানাইজ করতে হবে  এজন্যই কন্ট্রোল অফিসসহ কোথায় কোথায় মর্ডানাইজ করতে হবে সেগুলো দেখার জন্য ট্রান্সপোর্টেশন হাবগুলো দেখা হচ্ছে বলে

বিস্তারিত

সমাজ উন্নয়নে নাট্য ও গীতকার ঈশ্বরদীর সাইফুল এখন ভেজালমুক্ত সফল ফল ব্যবসায়ী উন্নয়ন নিয়ে ভাবেন————

টিএ পান্না,রোভিংকরেসপন্ডেন্ট,ঈশ্বরদী  ॥ সুলভ মূল্যে ভেজাল মুক্ত বিভিন্ন প্রকার পুষ্টিকর ফল বিক্রি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করণের মাধ্যমে নি¤œ আয়ের মানুষকে সুস্থ্য রেখে এলাকার উন্নয়ন করবেন বলে জানিয়েছেন,

বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট