1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026 ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন
অন্যান্য

ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি॥ টেলিভিশন সাংবাদিকরা সরকারের উন্নয়নকাজ বাস্তবায়নে সহায়ক ভুমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন ঈশ্বরদী টিভি জার্ণািিলস্ট এ্যাসোসিয়েশনের ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না। শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত

বিস্তারিত

জিআইবিআর বাংলাদেশ রেলওয়ে পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করলেন

বাংলাদেশ রেলওয়ের ইনস্পেক্টর জেনারেল (জিআইবিআর) অসীম কুমার তালুকদার পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন। স্টাফ রিপোর্টার॥ রবিবার সকালে বাংলাদেশ রেলওয়ের ইনস্পেক্টর জেনারেল(জিআইবিআর) অসীম কুমার তালুকদার পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন। পাকশী

বিস্তারিত

নৌ ফাঁড়ি পুলিশের প্রচেষ্টায় রক্ষা পেলো ১৫ শিশু সহ ৪৫ জন

ভরা পদ্মানদীতে বিকল হওয়া ট্রলার থেকে প্রাণে রক্ষা পাওয়া শিশুসহ ৪৫ ব্যক্তি। স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ ফাঁড়ি পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপের কারণে ভরা পদ্মা নদীর পানিতে ডুবে প্রাণ হানির

বিস্তারিত

মেঘনা লাইফ ইন্সুরেন্সের ঈশ্বরদী জোনাল অফিসে উন্নয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মেঘনা লাইফ ইন্সুরেন্সের ঈশ্বরদী জোনাল অফিসে একক বীমা বিভাগের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদী বাজারস্থ জোনাল অফিসে আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কোম্পানীর

বিস্তারিত

নাট্যকার ওয়াসেক আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ পাকশী চন্দ্র প্রভা বিদ্যা পীঠ পাকশী স্কুল পাড়া নিবাসী পাবনা সুগার মিলের সাবেক সিবিএর সেক্রেটারী মো: উজ্জ্বল সরদারের শ্বশুড়,ডা.জাবেদ এলাহী মিলনের সেজ মামা,প্রয়াত আলহাজ্ব ইউসুফ বাবুর সেজ

বিস্তারিত

ঈশ্বরদীতে অক্সিজেন সহায়তা কেন্দ্রের অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সংগঠন বন্ধু মহলের পক্ষ থেকে অসহায় করোনা রোগিদের অক্সিজেন সহযোগিতা প্রদানের লক্ষ্যে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অক্সিজেন সহায়তা কেন্দ্রেরর অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার

বিস্তারিত

ডেঙ্গুতে মৃত্যু বরণ করলেন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান হিরক

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী বাজার রোডের ফকির বাড়ির মরহুম আজিজুর রহমানের ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান হিরক (৫২) রবিবার ভোর ছয়টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি গত প্রায়

বিস্তারিত

ঈশ্বরদীতে পল্লী চিকিৎসক আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ পল্লী চিকিৎসক আব্দুর রহমানের ভুল চিকিৎসায় অনেক রোগীর ক্ষতিগ্রস্থ হওয়া এবং ড্রাগ লাইসেন্স ছাড়াই বড় আকারের মেডিসিন ব্যবসা করাসহ প্যাড ও সাইনবোর্ডে ডা: মো: আব্দুর রহমান লিখে

বিস্তারিত

করোনা সচেতনতায় সুস্থ্যজীবন ব্যায়াম কেন্দ্র ঈশ্বরদী এর উদ্যোগে পদযাত্রা

স্টাফ রিপোর্টার।। “সূস্হ্য জীবন ব্যায়াম কেন্দ্র” ঈশ্বরদী এর উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি কল্পে পদযাত্রা ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়। শনিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে

বিস্তারিত

বীর মুক্তিযোদ্ধা পাখি সরদারের রোগ মুক্তির জন্য দোয়া চাইলেন এ্যাড, বুদু

ঈশ্বরদী প্রতিনিধি ॥ এক সময়ের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও এড.রবিউল আলম বুদুর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদার হার্টের সমস্যা জনিত কারণে বর্তমানে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল

বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী ।।, ঈশ্বরদী জংশন স্টেশনে থাকছে স্টপেজ ।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন টিএ পান্না ।। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী। আগামী ১৯ নভেম্বর (২০২৬) বিকেল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’ ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে এবং পাকশী বিভাগের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। ঈশ্বরদী জংশনে স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা— রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি ও নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন। ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন। #রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা— এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন। #তিন জেলার যাত্রীদের স্বস্তি===== আগামী ১৯ নভেম্বর বিকেল ৪টায় ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।#14.11.2026

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট