1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বৈধ কমিটিকে বাদ দিয়ে পছন্দের ব্যাক্তিদের নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৯৭ বার দেখা হয়েছে

নিজেস্ব সংবাদদাতা,ঈশ্বরদী ॥ বিদ্যালয়ের স্বার্থে ক্যাচমেন্ট এলাকার গণ্যমান্য ব্যক্তি,শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে বৈধ কমিটি থাকা সত্বেও নির্বাচিত সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের বাদ দিয়ে অবৈধভাবে পছন্দের সভাপতিসহ পুণরায় সদস্য নির্বাচিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন,জমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম। এসময় আটঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে জমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করে বলেন,গত ১৫.১১.২০২০ ইং তারিখে শেখ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে ক্যাচমেন্ট এলাকার চার গ্রামের মধ্যে থেকে শেখ পাড়া গ্রামের মরহুম আব্দুল মজিদ খানের ছেলে মামুন,রামনাথপুর গ্রামের মরহুম কাজিম উদ্দিনের ছেলে মন্টু মিয়া,শ্রীপুর গ্রামের মন্টুর স্ত্রী মোছাঃ শেফালী খাতুন ও চকশ্রীরামপুর গ্রামের শাহীনের স্ত্রী মোছাঃ জাহানারা খাতুনকে ছাত্র-ছাত্রী অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়।

কিন্তু রহস্যজনক কারণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ক্যাটাগরি সদস্য নির্বাচিত করার বিধানকে উপেক্ষা করে তার পছন্দের ব্যক্তিদের সভাপতিসহ ক্যাটাগরি সদস্য নির্বাচিত করেছেন। এক্ষেত্রে সভাপতি,সহসভাপতি নির্বাচিত বা মনোনীত করার জন্য সকল ক্যাটাগরির সদস্যকে লিখিত নোটিশে স্বাক্ষর করানো,নির্ধারিত স্থান ও তারিখে কমিটি করার বিধান থাকলেও তা অমান্য করা হয়েছে। সকল প্রকার নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সবুজকে সভাপতি ও অন্য চারজনকে ক্যাটাগরি সদস্য ঘোষণা করা হয়েছে। যার ফলে জমিদাতা থেকে শুরু করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নজরুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, কোন কারণ ছাড়াই ,বৈধ কমিটির সভাপতিসহ সদস্যদের বাদ দিয়ে ঘরে বসে গোপনে পছন্দের ব্যক্তিদের নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষনা দেওয়ার বিষয়টি অভিযোগ আকারে শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন আমি নিরুপায় হয়ে কমিটি করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট