টিএ পান্না ।। রেলবিএনপির একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্র এবং মানুষের উন্নয়ন, আমরা সন্ত্রাস ও আঞ্চলিকতায় বিশ্বাস করিনা, সারা দেশকে ধারণ করি—পাবনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিএনপিকে ধারণ করেছেন, তারেক রহমানকে পাশে রেখেছেন। বিএনপিকে পাশে রাখুন । যে আস্থা বিএনপি ও তারেক রহমানের উপর রেখেছেন। বিএনপির একমাত্র লক্ষ্য হলো রাষ্ট্র এবং মানুষের উন্নয়ন। আমরা সন্ত্রাস ও আঞ্চলিকতায় বিশ্বাস করিনা। সারা দেশকে ধারণ করি। দেশের উন্নয়নের জন্য কাজ করি। দেশের মানুষ আমাদের শক্তি। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশন মাঠে পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও পাবনা এক্সপ্রেস গোধূলীর আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,পাবনাবাসী দীর্ঘদিনের প্রতিশ্রুতির বেড়াজালে আটকে থাকলেও কাজ হয়নি। তাই আগামি দিনে আমার তিন মন্ত্রনালয়ের মাধ্যমে পাবনার সকল সমস্যা সমাধান করা হবে। দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ করেছে সকল প্রকার আধুনিক সুবিধার সমন্বয়ে প্রস্তুত করা পাবনা এক্সপ্রেস ট্রেনটি।আপনারা বিএনপির উপর আস্থা রেখে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে । সেজন্য পাবনা সকল দাবি অগ্রাধিকার ভিত্তিতে পুরণ করা হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, রেলকে ঘিরে দেশে যুগান্তকারী পরিবর্তন ঘটাতে চাই,। বিভিন্ন রুটে নতুন নতুন রেললাইন ও ট্রেন চালু করা হয়েছে। আগামিতে চার’শ কোচ আমদানী করে আরও ট্রেন চালু করা হবে।
তিনি আরও বলেন,পাবনাবাসীর দীর্ঘদিনের দ্বিতীয় উআই টাইপের দ্বিতীয় পদ্মাসেতু চালুর দাবি ছিল সেটি এখন প্রকল্প আকারে গ্রহন করা হয়েছে। প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডিও শুরু হয়েছে। রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য,শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ফিতাকেটে ট্রেনটির উদ্বোধন করেন। রেলপথ সচিব ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ,রেলমন্ত্রনালয় সম্পর্কিত স্থায় কমিটির সভাপতি আলী আজগর লবি,শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি,সেলিম রেজা হাবিব এমপি, রেহেনা খাতুন রুমা এমপি, আবু তালেব মন্ডল এমপি,পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু,পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান, রেলপথ সচিব ফাহিমুল ইসলাম,মহাপরিচালক আফজাল হোসেন,অতিরিক্ত মহাপরিচালক উন্নয়ন আল ফাত্তাহ মাসুদুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক ফকির মহিউদ্দন ,পশ্চিমাঞ্চলের জিএম,আহমেদ হোসেন মাসুম,প্রধান প্রকৌশলী আহসান জাবের,পাকশীর ডিআরএম আবুহেনা মোস্তফা কামাল,সিসিএম আহসান উল্লাহ ভূইয়া,সিএমই আমিনুল আহসান,সিওপিএস হাবিবুর রহমান,সিএসটিই আলহাজ্ব মিজানুর রহমান,সিসিআরএনবি আসাবুল হকসহ পাকশীর সংশ্লিষ্ট বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ট্রেনটি পাবনা স্টেশন থেকে সাড়ে পাঁচটায় ছেড়ে পাঁচটা পঁতাল্লিশ মিনিটে ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছার পর ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে সংক্ষিপ্ত পথসভায় মন্ত্রী ঈশ্বরদী রেলগেটে ওভারপাস নির্মানের উপর গুরুত্ব দিয়ে বলেন,রেলক্রসিংয়ে ওভারপাস নির্মানের প্রয়োজনীয়তা রয়েছে তাই প্রয়োজনে আমাকে ঈশ্বরদীতে এসে আপনাদের সাথে নিয়ে স্থানটি পরিদর্শনও করা হতে পারে। ট্রেনটি ছয়টা পাঁচ মিনিটে ঈশ্বরদী জংসন স্টেশ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। উল্লেখ্য ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে প্রবেশ করার আগ থেকেই সহস্রাধিক উৎসুক জনতা স্টেশনে ভিড় করে বিভিন্ন স্লোগান ও মন্ত্রীসহ সকল অতিথিদের অভিনন্দন জানান।
উল্লেখ্য,,পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুমের নেতৃত্বে পার্বর্তীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত দু’বার সফল ট্রায়াল রান সম্পন্নের পর অবশেষে আজ বৃহস্পতিবার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ‘পাবনা এক্সপ্রেস’প্রভাতী ও গোধূলী।
ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনটির স্টপেজের পেছনের গল্প ও ধারাবাহিক প্রচেষ্টা—রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এই ট্রেনটি চালু করা এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এর যাত্রাবিরতি (স্টপেজ) নিশ্চিত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা ও জনদাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের শুরু থেকে এ পর্যন্ত এই দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি টিএ পান্না ও অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধীজন,দু,একটি সংগঠনের সদস্যরা।
ঈশ্বরদী জংশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের যৌক্তিকতা তুলে ধরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেল উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাবেক ও বর্তমান রেল সচিব ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে ও গণশনানীতে বক্তব্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত সংবাদ পরিবেশনের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তারাও এক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদান করেন।
#রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা—
এই জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার । বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ট্রেনটি চালু ও ঈশ্বরদীতে স্টপেজের বিষয়ে একাধিকবার রেলপথ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ে সরাসরি আলোচনা ও তদবির করেন। সবশেষে বর্তমান সরকারের সময়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল রেলপথ সচিব ও মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরদী জংশনে স্টপেজের বিষয়টি আলোচনা করেন।
তিন জেলার যাত্রীদের স্বস্তি=====আজ ১৯ নভেম্বর বিকেল ৫টায ৩০ মিনিটে ‘পাবনা এক্সপ্রেস প্রভাতী’ ও ‘পাবনা এক্সপ্রেস গোধূলি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী, পাবনা,কুষ্টিয়া ও নাটোরসহ আশপাশের তিনটি জেলার হাজার হাজার ট্রেন যাত্রীর সাথে বিভিন্ন কাজে নিয়োজিত প্রায় পাঁচ হাজার রাশিয়ানসহ অন্যান্য বিদেশীদেরও দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হলো।
ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনটির স্টপেজ নিশ্চিত হওয়ায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞমহল ও স্থানীয়রা।
ঈশ্বরদী জংসন স্টেশনে স্টপজে দেওয়ায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও ট্রেনযাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়েছে।।#১৯-১১-২৬##
Leave a Reply