1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান

ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ঈশ্বরদী থেকে,বিশেষ প্রতিনিধি,।। ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে এবং ধর্ষকের  সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে ঈশ্বদীর মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাকাল ব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধর্ষন চেষ্টাকারী মোবারক হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য দেন, শিশুটির পিতা আমিরুল ইসলাম, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান,প্রভাষক নজরুল ইসলাম মুকুল,কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আশিক মন্ডল,প্রধান শিক্ষক সুমনা আকন্দ,বিএনপি নেতা শফি মন্ডল,শরিফুল ইসলাম,রুহুল আমিন বাবলু,  শাহনাজ পারভীন মাহফুজা, মাফরুহা পারভীন চামেলী, যুবদল নেতা হেদায়াতুল ইসলাম অনিক কৃষক দলনেতা  আবু তালেব জোয়ার্দ্দার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে যেন কোনোভাবেই অপরাধের দায় এড়াতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোবারককে গ্রেপ্তারের আল্টিমেটাম ঘোষনা করেন। একই সাথে তারা ঘোষিত সময়ের মধ্যে  দোষী ব্যক্তিকে  গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন-কর্মসূচি গড়ে তোলারও হুঁশিয়ারি দেন ।,মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও সাধারণ মানুষ্ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য,গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যায় মোবারক হোসেন। সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি মেয়েটিকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। পরে শিশুটির বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান সাংবাদিকদের জানান,, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।## তাং-০১-১১-২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট